যে ভালোবাসা বলার আগেই শেষ হয়ে যায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ভালোবাসা সব সময় মুখে বলা যায় না। অনেক সময় এমন হয়, একজন কাউকে ভালোবেসে ফেলে কিন্তু সেটা আর বলা হয়ে ওঠে না। হয়তো পরিস্থিতি সুযোগ দেয় না, হয়তো সময় ঠিক থাকে না, হয়তো নিজের ভয়, দ্বিধা বা অপ্রস্তুত একটা মানসিক অবস্থা সেই ভালোবাসাটাকে বলা থেকে আটকে রাখে। সেসব ভালোবাসাগুলো হয়তো খুব অল্প সময়ের জন্য আসে, আবার কোনোটা অনেকদিন থেকে যায় মনে, কিন্তু সেই ভালোবাসার খবর আর কেউ জানতে পারে না।এই না বলা ভালোবাসা আসলে অনেকটাই নিঃশব্দ একটা যন্ত্রণার মতো। বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কিন্তু ভেতরে একটা চাপা কষ্ট জমে থাকে। আপনি হয়তো প্রতিদিন দেখছেন সেই মানুষটাকে, কথাও বলছেন, একসাথে হাসছেন, সময় কাটাচ্ছেন, কিন্তু তার কাছে আপনি কখনো বলেননি যে আপনি তাকে ভালোবাসেন। আবার কখনো এমনও হয়, আপনি বলার আগেই সেই মানুষটা অন্য কারো জীবনে চলে যায়। তখন একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয় মনে।

এমন না যে আপনি বুঝতে পারেন না ভালোবাসা কতটা দরকার, কিংবা কতটা গভীর হতে পারে একটা সম্পর্ক। কিন্তু পরিস্থিতি, বাস্তবতা, মানসিক দ্বিধা কিংবা নিজের দুর্বলতাগুলো এমনভাবে বাঁধা হয়ে দাঁড়ায় যে শেষমেশ কিছুই বলা হয় না। মানুষ ভাবেই না, এই না বলা ভালোবাসাগুলো আসলে কত বড় একটা অনুভবের ভেতর ফেলে যায় কাউকে।এই ধরণের ভালোবাসা আসলে কখনোই পুরোপুরি চলে যায় না। সেটা মনে একটা কোণ জায়গা নিয়ে রয়ে যায়। হয়তো আপনি সামনে এগিয়ে যাবেন, নতুন কাউকে চিনবেন, জীবনের অনেক কিছু বদলাবে, কিন্তু সেই না বলা ভালোবাসাটা ঠিকই থেকে যাবে চুপচাপ। মাঝেমাঝে সেটা আবার মাথায় আসবে, বুক একটু ভার হয়ে যাবে, আর আপনি শুধু ভাববেন, যদি একবার বলা যেত!

তাই হয়তো বলাই ভালো, যতটা সম্ভব সময় থাকতে বলা। নাহলে সেই ভালোবাসাগুলো শুধু একটা স্মৃতি হয়ে থেকে যায়, যেগুলোর কোনো উত্তর থাকে না, কোনো গল্প শেষ হয় না, আর শুধু মনে একটা প্রশ্ন রেখে যায় যদি বলতাম?

ABB.gif