ভালো থাকা যেনো অভিনয়ের অংশ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বর্তমানে সত্যি কথা বলতে, কোন মানুষ ভালো আছি বললেই যে সেটা বিশ্বাস করে নিতে হবে, তার কোনো কারণ নেই। কারণ, বর্তমানে বেশিরভাগ মানুষ আসলেই ভালো নেই। কারণ, ভালো থাকার মতো যে একটা পরিস্থিতি দরকার, যে পরিবেশ দরকার, সেটা আসলে আমাদের চারপাশে তেমন একটা দেখা যায় না বললেই চলে।আসলে, আমরা ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকার মতো যে কারণগুলো দরকার, সে কারণগুলোর কোনোটি আমাদের মধ্যে আসলে নেই। আমরা যতই ভালো থাকতে চাই না কেন, ভালো থাকার জন্য যে সব মূল মন্ত্র থাকে, সেসব আমরা কখনোই মেনে চলি না।

আসলে, আমরা ভালো থাকতে চাই অনেক শর্টকাটে কিংবা অনেক লম্বা প্রসেসে। কিন্তু ভালো থাকার একটা আলাদা ব্যাপার রয়েছে। ভালো থাকতে গেলে অনেক কিছু দরকার হয় না, আবার কোনো কিছু ছাড়াও ভালো থাকা যায় না। কিন্তু আমরা সেটা যেন বুঝতেই চাই না। আর বুঝতে চাই না বললেই হবে না, আমরা আসলে সেটা বুঝতেও পারি না।অনেক সময় আমরা চোখ থাকতেও যেমন মানুষ অন্ধ হয়ে থাকে, ঠিক তেমনটাই হয়ে থাকে। আসলে ভালো থাকার জন্য অনেক কিছু দরকার হয় না, আর আমরা জীবন থেকে অনেক কিছু অর্জন করতে গিয়েই ভালো থাকতে পারি না। এবং দিনশেষে শুধুমাত্র অভিনয় করে যাই।

মূল ব্যাপার হলো, আমরা ভালো থাকার চেয়ে "ভালো থাকার অভিনয়"টাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলি। যার কারণে, আসলে ভালো থাকি বা না থাকি, আমাদের অভিনয়টা এমনভাবে আমরা চলমান রাখি যেনো আসলে আমাদের ভেতর থেকে ওই ভালো থাকার ব্যাপারটি চলে যায়। এমন একটা ব্যাপার হয়ে যায় যে, আমরা একটা ব্যবহার খুব ভালোভাবে খেয়াল করে দেখি আমাদের কাছে ভালো থাকার অভিনয় করাটাই অনেক বেশি মূল্যবান হয়ে যায়।অর্থাৎ, আমরা ভালো থাকি বা না থাকি, আমাদের ভালো থাকার অভিনয়টা করে যেতেই হবে। এই যে, একটা সময় চলে আসে, যখন নিজের পরিবারের সামনেও আমরা ভালো থাকার অভিনয় করে যাই। তখন পর্যন্ত আসলে আমরা পরিবারের মানুষগুলোকে বুঝতে দেই না যে, আমরা আসলেই ভালো নেই।

ABB.gif