সবসময় হাসিখুশি মানুষরাও ভেঙে পরে মাঝে মাঝে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সবসময় হাসিখুশি মানুষদের দেখে আমরা প্রায়ই ভাবি এরা নিশ্চয়ই অনেক সুখী, কোনো দুঃখ নেই। কিন্তু বাস্তবতা হলো, যাদের হাসি সবচেয়ে উজ্জ্বল, তাদের ভেতরের ব্যথাটা অনেক গভীর হয়। কারণ অনেক মানুষ আছে যারা নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না। তারা চায় না কেউ জানুক যে তারা ভেতরে ভেঙে পড়েছে। তাই তারা মুখে হাসি ধরে রাখে, যাতে কেউ বুঝতে না পারে।এই হাসি আসলে এক ধরনের মুখোশ হয়ে যায়। সবাই ভাবে এরা সব সময় খুশি থাকে, এদের জীবনে কোনো সমস্যা নেই। অথচ ভেতরে তারা লড়াই করে যায় নিজের সাথে, নিজের কষ্টের সাথে। রাতে একা হলে বা নিজের সঙ্গে সময় কাটানোর সময় সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যথাটা বেরিয়ে আসে। তখন কান্না আসে, তখন একাকীত্ব গলা টিপে ধরে। কিন্তু বাইরে কেউ তা বুঝতে পারে না।

এরকম মানুষরা কেন এমন করে? কারণ তারা জানে, যদি কষ্টের কথা বলে, সবাই বুঝবে না। বরং কেউ হয়তো বলবে তুমি তো সব সময় হাসো, তোমার আবার কষ্ট কিসের? এই ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য তারা চুপ থাকে। তারা হাসি দিয়ে সব কিছু ঢেকে ফেলে, যেনো পৃথিবী ভাবে ওর জীবন একদম পারফেক্ট।

কিন্তু একসময় এই চাপটা অসহ্য হয়ে ওঠে। তখন দেখা যায়, যে মানুষটা সবার সামনে হাসছে, সে হঠাৎ করেই ভেঙে পড়েছে। কারণ দীর্ঘদিনের জমে থাকা কষ্ট একটা সময় বাইরে আসবেই। এই ভেঙে পড়াটা খুব স্বাভাবিক। কারণ কেউ সব সময় শক্ত থাকতে পারে না। কেউ সব সময় হাসতে হাসতে নিজের ব্যথা ভুলতে পারে না।তাই সবসময় হাসিখুশি মানুষদের দেখে ধরে নেওয়া ঠিক না যে তারা সত্যিই ভালো আছে। হয়তো তারা অন্য সবার চেয়ে বেশি শক্ত, তাই কষ্ট লুকিয়ে হাসতে পারে। কিন্তু তার মানে এই না যে তাদের জীবনে কোনো কষ্ট নেই। তাই যাদের সব সময় হাসিখুশি দেখেন, তাদের জন্য একটু সময় দিন, খোঁজ নিন। কারণ তাদেরও কখনো না কখনো কারো পাশে থাকার দরকার হয়, কারো সামনে নিজের আসল কষ্টটা বলার দরকার হয়।

ABB.gif