স্বপ্ন ভাঙ্গলেই যেনো মরে যাই আমরা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আচ্ছা এটা তো আশা করি সবাই ই মানেন যে বেঁচে থাকার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো স্বপ্ন।ছোটবেলা থেকে আমরা নানা রকম স্বপ্ন বুনে বড় হই ভালো পড়াশোনা,ভালো চাকরি,সুখী জীবন,নিজের মানুষদের জন্য কিছু করা সমাজে ভালো পরিবর্তন আনা। এই স্বপ্নগুলোই আমাদের প্রতিদিন নতুন করে লড়াই করার শক্তি দেয়।কিন্তু যখন হঠাৎ কোনো কারণে সেই স্বপ্ন ভেঙে যায় তখন মনে হয় যেনো সবকিছু থেমে গেছে।মনে হয় যেনো আমরাও ভেতর থেকে মরে গেছি।স্বপ্ন ভাঙার কষ্ট অন্য যেকোনো কষ্টের চেয়ে গভীর। কারণ স্বপ্ন মানে শুধু একটি ইচ্ছা নয়,আমাদের অনুভূতি,পরিশ্রম আর আশার মেলবন্ধন। তাই যখন তা ভেঙে যায়,তখন মনে হয় আমাদের অস্তিত্বটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। অনেকে এমন মুহূর্তে ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়,জীবনকে অকারণ মনে করে।

কিন্তু সত্যিটা হলো,স্বপ্ন ভাঙা মানেই শেষ নয়। এটি হতে পারে নতুন করে শুরু করার সুযোগ। ইতিহাসে আমরা দেখি, যেসব মানুষ জীবনে বড় কিছু করেছেন, তারা সবাই কোনো না কোনো সময় স্বপ্নভঙ্গের মুখোমুখি হয়েছেন।কেউ হেরে গিয়ে থেমে থাকেননি, বরং নতুন স্বপ্ন বুনে আবার শুরু করেছেন। তাই স্বপ্ন ভাঙার সময় যদি মনে হয় আমরা মরে যাচ্ছি, তবে সেটি আসলে নতুন জন্মের সম্ভাবনা।স্বপ্ন ভাঙার পর মানুষের উচিত কিছু সময় নিয়ে নিজের ভেতরের শক্তিকে গুছিয়ে নেওয়া।কষ্টকে অস্বীকার না করে তাকে শক্তিতে রূপান্তর করা দরকার। নতুন স্বপ্ন দেখতে ভয় পাওয়া যাবে না। কারণ স্বপ্নের মৃত্যু মানে মানুষের মৃত্যু নয়, বরং পুরনো পথ শেষ হয়ে নতুন পথ শুরু হওয়া।স্বপ্ন ভাঙলে আমরা হয়তো মুহূর্তের জন্য মরে যাই,কিন্তু সেটিই জীবনের শেষ নয়। বরং সেটিই আমাদের শেখায় জীবনের প্রকৃত অর্থ দৃঢ়তা,সাহস আর নতুন করে লড়াই করার ক্ষমতা। তাই স্বপ্ন ভাঙলেও নতুন স্বপ্ন বুনতে হবে, নতুন পথে হাঁটতে হবে। তবেই জীবনের জয় আসবে।

ABB.gif

Sort:  

স্বপ্ন ভঙ্গ এবং জীবনের নতুন সূচনা নিয়ে খুবই অনুপ্রেরণাদায়ক একটি পোস্ট লিখেছেন! স্বপ্ন ভাঙার কষ্ট কাটিয়ে উঠে নতুন করে পথচলার এই বার্তাটি সত্যিই প্রশংসনীয়। আপনার ইতিবাচক চিন্তা ভাবনা অনেকের মনে আশা জাগাবে। সুন্দর লেখার জন্য ধন্যবাদ!

অসাধারণ এবং গভীরভাবে ভাবিয়ে তোলার মতো একটি লেখা! আপনার সাথে আমি পুরোপুরি একমত—স্বপ্নই আমাদের প্রতিদিন বাঁচার এবং লড়াই করার রসদ জোগায়।

স্বপ্ন ভেঙে গেলে মুহূর্তের জন্য থমকে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু সেখান থেকে ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম নেওয়াটাই জীবনের আসল সৌন্দর্য। আপনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে dream-break মানেই সব শেষ নয়, বরং এটি নতুন এক সম্ভাবনার সূচনা। লেখাটির প্রতিটি শব্দ অত্যন্ত প্রাণবন্ত এবং অনুপ্রেরণাদায়ক ছিল।