স্মার্ট মানুষের মনের গোপন বিষণ্ণতা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

স্মার্ট মানুষের জীবনটাকে বাইরে থেকে যতটা গোছানো আর নিখুঁত মনে হয়, ভিতরে ঠিক ততটাই এলোমেলো আর বিষণ্ণ হতে পারে। তারা সবকিছু বুঝে, বিশ্লেষণ করে, পরিস্থিতি আগে থেকে আন্দাজ করতে পারে, আর এই বেশি বুঝে ফেলার অভ্যাসটাই কখনো কখনো তাদের ভেতরে তৈরি করে দেয় একরাশ একাকীত্ব। কারণ তারা অনেক কিছু বলেও না, বুঝেও না বোঝার ভান করে। তারা জানে কে কী বলবে, কে কীভাবে প্রতিক্রিয়া দেবে, তাই অনেক সময় নিজেকে চেপে রাখে।

এই চেপে রাখা, এই না বলা কথাগুলো, মনের মধ্যে জমে জমে এক ধরনের বিষণ্ণতা তৈরি করে। তারা খুব ভালো পরামর্শক হয়, সবার সমস্যা শুনে সমাধান দিতে পারে, কিন্তু নিজের সমস্যার কথা বলতে গেলে থমকে যায়। কারণ তারা জানে তাদের কষ্ট কেউ সত্যি বুঝবে না, বা বুঝলেও সেইভাবে অনুভব করবে না। স্মার্ট মানুষদের একটা ভয় সব সময় কাজ করে তারা যদি দুর্বলতা প্রকাশ করে, মানুষ হয়তো তাদের আর আগের মতো দেখবে না।

তাদের জীবনটা অন্যদের চেয়ে একটু বেশি পরিকল্পিত, একটু বেশি দায়িত্বপূর্ণ। তারা ভুল করলেও সেটা কেউ মেনে নিতে চায় না, সবাই ধরে নেয় তারা সবসময় ঠিক। এই সবসময় ঠিক হতে হবে চাপটাও কিন্তু একটা মানসিক বোঝা হয়ে দাঁড়ায়, যা দিনের পর দিন মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। তারা হাসে, গল্প করে, সামনে সব ঠিকঠাক রাখে, কিন্তু একা থাকলে সেই চুপচাপ নীরব বিষণ্ণতাটা চোখে-মুখে ফুটে ওঠে না ঠিকই, কিন্তু ভিতরে তীব্রভাবে অনুভব হয়।

স্মার্ট মানুষেরা অনেক সময় এমন মানুষ হয়ে ওঠে, যাদের কেউ বোঝে না। তারা চায় কেউ তাদের একটু বুঝুক, বিনা প্রশ্নে পাশে থাকুক, কিন্তু সেটা খুব কমই পায়। কারণ সবাই ভাবে এ তো সব পারে, একা একা সামলে নেবে। কিন্তু মানুষ যতই স্মার্ট হোক, তার মনও তো একটা কোমল জায়গা, সেও চায় একটু ভালোবাসা, একটু বোঝাপড়া, একটু ভরসা। কিন্তু যখন সেইটা না পায়, তখন তার ভিতরকার বিষণ্ণতা নিঃশব্দে বড় হতে থাকে।

এই বিষণ্ণতা খুব জোরে চিৎকার করে না, শুধু চুপচাপ কুঁকড়ে কুঁকড়ে একটা মানুষকে ভিতর থেকে খালি করে দেয়। তাই স্মার্ট মানুষ দেখলেই ভাবা উচিত না যে তারা খুব ভালো আছে, হয়তো তাদের মুখে হাসি থাকে, কিন্তু মনের গভীরে চলতে থাকে এক গোপন বিষণ্ণতার দীর্ঘ লড়াই।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.053
BTC 71450.05
ETH 2107.75
USDT 1.00
SBD 0.49