অভ্যাসের সম্পর্ক আর অনুভূতির সম্পর্কের পার্থক্য

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

অভ্যাসের সম্পর্ক আর অনুভূতির সম্পর্কের মধ্যে যে তফাৎ সেটা আসলে অনেকেই বুঝতে পারে না। আমরা অনেক সময় এমন কিছু সম্পর্ককে খুব গুরুত্বপূর্ণ ভেবে ফেলি যেটা হয়তো শুধু অভ্যাসের জায়গা থেকে আসে। আবার কিছু সম্পর্ক থাকে যেটা পুরোপুরি অনুভূতির উপর দাঁড়িয়ে থাকে। এই দুই ধরনের সম্পর্কের মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম হলেও আসলে অনুভব করলে সহজে বোঝা যায়।

আমার মনে হয় অভ্যাসের সম্পর্ক মানে হলো আপনি কোনো মানুষকে ছাড়া থাকতে পারেন না শুধু এই কারণে যে আপনি তার সাথে অনেকদিন ধরে চলছেন। আপনার রুটিনের মধ্যে সে একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছে। সকালে উঠে কথা বলা, সারাদিনে কয়েকবার খবর নেওয়া, একসাথে খাওয়া বা দেখা করা সবই যেন একটা বাধ্যতামূলক নিয়মে পরিণত হয়। এই জিনিসগুলো না করলে আপনার অস্বস্তি হয়। তবে এই অস্বস্তির মধ্যে কোনো গভীর অনুভূতি থাকে না। শুধু সেই মানুষটার অনুপস্থিতি আপনার অভ্যাস ভেঙে দেয় বলে অস্বস্তি লাগে।

অন্যদিকে অনুভূতির সম্পর্কের জায়গা একেবারে আলাদা। এই সম্পর্কের মধ্যে সব সময় একটা টান থাকে। সেই মানুষটার কথা মনে পড়লেই মন আলাদা রকম শান্তি পায়। তার কষ্টে আপনি সত্যি ব্যথা পান। কোনো কারণে দূরে গেলে শুধু রুটিনের অস্বস্তি নয়, ভেতরটা খালি হয়ে যায়। এমনও হয় তার সাথে কথা না হলে মন খারাপ হয়ে যায়। তার ছোটখাটো সুখ-দুঃখগুলোও আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই অনুভূতি শুধু সময়ের অভ্যাস নয়, এখানে একটা মনের যোগ আছে।

আমি মনে করি অভ্যাসের সম্পর্ক অনেকটা মনের অভ্যাসের মতো, ঠিক যেমন কোনো পুরনো রাস্তা দিয়ে প্রতিদিন হাঁটতে হাঁটতে সেই রাস্তা না পেলে অস্থির লাগে। কিন্তু অনুভূতির সম্পর্ক হলো সেই রাস্তায় হেঁটে যাওয়ার সময় যে বাতাসের গন্ধ, যে শান্তি সেটা হারানোর কষ্ট। এই কষ্ট অনেক বেশি গভীর।

সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অনেক সময় এই দুইটা সম্পর্ককে গুলিয়ে ফেলি। অভ্যাসের সম্পর্ককেই আমরা অনুভূতির সম্পর্ক ভেবে নিই। তারপর যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন আমরা বুঝতে পারি যে আমরা শুধুই অভ্যাসে আটকে ছিলাম, ভালোবাসায় নয়। তাই সম্পর্ককে বোঝার আগে মন দিয়ে অনুভব করা খুব দরকার।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 73331.30
ETH 2297.67
USDT 1.00
SBD 0.49