কেউ কেউ কেবল শূন্যতা ভরাট করতেই আসে জীবনে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনে অনেকের অনেক সমস্যা থাকে, অর্থাৎ এক এক রকম জীবন, এক এক রকম সমস্যা। আমাদের প্রতিটি মানুষ যেমন আলাদা, ঠিক তেমনি করে আমাদের প্রতিটি সমস্যাও আলাদা। তার মধ্যে থেকে আসলে আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে শূন্যতা। এটা হয়তো ঠিক যে আমরা ওই শূন্যতা পূরণ করার জন্যই কাজ করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে আসলে জীবন পার হয়ে যায়, কিন্তু আমরা আমাদের ওই শূন্যতাগুলো থেকে বের হয়ে আসতে পারি না।

আসলে এগুলো আমাদের জীবনের অনেক বড় বড় ব্যর্থতা, কিন্তু আমাদের আসলেই ব্যর্থতাগুলো নিয়েই জীবন পরিচালিত করতে হয়। আর বেশিরভাগ সময় দেখা যায় যে, আমাদের জীবনে অনেক মানুষ আসে আসলে শূন্যতা আরও বাড়িয়ে দেওয়ার জন্য। যেমন ধরুন, আমি যদি একটু উদাহরণ দেই কিছু কিছু মানুষকে আমরা অনেক সময় নিজের চেয়েও বেশি ভালোবাসি, নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। কিন্তু একটা সময় গিয়ে দেখবেন, সেই মানুষগুলোই আমাদেরকে ঠকায়, সেই মানুষগুলোই আমাদের সাথে খারাপ আচরণ করে কিংবা খারাপ কিছু করে।

আসলে এই ব্যাপারগুলোর জন্যই আমাদের জীবনে শূন্যতা আরও বেশি বেড়ে যায়। কারণ, ওই মানুষগুলোর অভ্যাস যখন আমাদের হয়ে যায়, তখন আসলে মানুষগুলো আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়।

কিন্তু তার বিপরীতে অনেক মানুষ রয়েছে। কারণ, পৃথিবীতে যদি খারাপের সাথে ভালো মানুষ না থাকতো, তাহলে আসলেই জীবনে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যেত। আর ঠিক তাই, এই মানুষগুলো যখন আমাদেরকে শূন্যতা দিয়ে যায়, তখন কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে ওই শূন্যতাগুলোকে দূরে সরিয়ে একটা দারুণ জীবন উপহার দেওয়ার জন্য। অর্থাৎ, মূলত তারা আমাদের শূন্যতাগুলোকে ভরাট করে।

এই মানুষগুলো যাদের জীবনে আসে, তারা সত্যিই সৌভাগ্যবান। কারণ, আমাদের জীবনের সৌভাগ্য তখনই হয়, যখন আসলে শূন্যতা দূর করার মতো মানুষগুলো আমাদের জীবনে আসে।


ABB.gif