বর্তমানে ভালোবাসার থেকে নিজের স্বস্তিকে প্রাধান্য?
যাইহোক, যেটা বলছিলাম আসলে আমি যেটা মনে করি, যে বর্তমানে ভালোবাসা থেকে মানুষ যেন নিজের স্বস্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে। আজকে আমি সেটা নিয়ে কথা বলতে এসেছি।
অনেক ক্ষেত্রেই আমি মনে করি, বর্তমান ক্ষেত্রেই বলি আর অতীতের কথাই বলি, ভালোবাসা থেকে অনেক সময় নিজের স্বস্তিকে প্রাধান্য দেওয়া উচিত। তবে সেটা যেক্ষেত্রে বলে আমি মনে করি, সেটা হলো নিজের ব্যাপারকে কিংবা নিজের স্বস্তিকে প্রাধান্য দেওয়া তখন উচিত, যখন দেখা যায় যে নিজের ভালোবাসার মধ্যে, কিংবা আমরা যে মানুষটিকে ভালোবাসি, তার মধ্যে আমরা স্বস্তি খুঁজে পাচ্ছি না, কিংবা সে আমাদেরকে সেভাবে ভালোবাসে না যেভাবে বাসা উচিত।
অর্থাৎ, সব মিলিয়ে আমি যদি বলতে চাই, তাহলে সেটা হলো, আসলে আমাদের ভালোবাসাকে যদি কেউ প্রাধান্য না দেয়, তখন সে ক্ষেত্রে অবশ্যই আমাদের নিজস্ব স্বস্তিকে প্রাধান্য দেওয়া অনেক গুরুত্বপূর্ণ।
এই কথাটি আমি এ কারণেই বললাম, আসলে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো জায়গায় ভালো নেই, কিংবা আমরা কোনো মানুষের সাথে একেবারেই ভালো থাকতে পারছি না। কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা ওই মানুষের সাথে ভালো থাকি, কিংবা না থাকি। বেশিরভাগ সময় আসলে আমরা দেখতে পাই যে ওই মানুষগুলোর জন্য, কিংবা আমরা আমাদের ভালোবাসা শুধুমাত্র টিকিয়ে রাখার জন্য হলেও, নিজের স্বস্তিকে বিসর্জন দিয়ে ওই মানুষগুলোর সাথে থাকি।
কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে মানুষগুলোর সাথে থাকাটাই কিন্তু আমাদের জীবনের একমাত্র লক্ষ্য নয়। নিজের স্বস্তিকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে, এবং সে কারণেই আমি আসলে একটু উল্টো ভাবেই প্রশ্নটা করলাম।

