সবচেয়ে আপন মানুষটাও একদিন অচেনা হয়ে যায় কেনো?

p

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এই প্রশ্নের উত্তর কারো কাছে আছে কিনা জানা নাই, তবে আমার কাছে নেই। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সত্যিই, আমার যেটা মনে হয়, সেটা হলো সবচেয়ে আপন মানুষ, যারা আমাদের থাকে কিংবা যাদের আমরা আমাদের নিজের সুখের খুব কাছের মনে করি, তারা কী করে হুট করে মাঝেমধ্যে এমন অচেনা হয়ে যায়?তাদের সাথে যদি আমি দুটো কথা বলতে যাই, তখনও যেন আমার দ্বিধা-দ্বন্দ্ব হয়। কারণ, এটা আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমরা আমাদের পরিচিত মানুষদের সাথে যেভাবে কথা বলতে পারি, সেভাবে কিন্তু কখনোই আমরা অপরিচিত মানুষের সাথে কথা বলতে পারি না।

আর এখানেই মূল সমস্যা। অর্থাৎ, ওই চেনা মানুষগুলো যারা আমাদের প্রিয়জন, যাদের আমরা প্রচণ্ড ভালোবাসি, যাদের আমরা প্রচণ্ড ভরসা করি ওরাই যখন আসলে আমাদের সাথে অন্যরকম আচরণ করে, কিংবা এমন একটা আচরণ করে যেখানে তাদেরকে চিনতে আমাদের কষ্ট হয়, তখন আসলে আমাদের চারপাশের পরিবেশটাকেও আমাদের অপরিচিত মনে হয়।এবং তখন মনে হয়, যেন পায়ের নিচের মাটি বোধহয় সরে গেল। কারণ, আমরা আমাদের প্রিয় মানুষগুলোর জন্যই বেশিরভাগ ক্ষেত্রে বাঁচি। এটা আপনি কতটুকু মানতে চাইবেন, আমি জানি না, কিন্তু এটাই সত্যি কথা। সত্যিই, আমরা আমাদের পরিচিত মানুষগুলোর জন্যই বাঁচি।

কিন্তু ওই বাঁচাটাও মাঝেমধ্যে থেমে যেতে চায়, যখন আসলে আমাদের আপন মানুষগুলো একটা সময় অচেনা হয়ে যায়। হয়তোবা কখনো কখনো তাদের দিকে চোখ তুলে তাকানোটা অনেক বেশি সংকোচের মনে হয়, আর সেটাও আর করা হয় না।আসলে, এই ব্যাপারগুলো হয়তোবা একটু এলোমেলো করেই লিখছি। কিন্তু নিজের চিন্তাভাবনাগুলো যখন গভীরভাবে আঁকড়ে ধরে, যখন প্রিয় মানুষগুলো ধীরে ধীরে বদলে যায় তখন সাধারণ চিন্তাগুলো যেন সাধারণভাবে ভাবতে পারি না। সাধারণ ব্যাপারগুলোও যেন আর সাধারণভাবে মাথায় আসে না।

আর তখন বারবার এই প্রশ্নটিই মনে ঘুরপাক খেতে থাকে কেন ওই পরিচিত মানুষটি এভাবে অচেনা হয়ে গেল? কারণ, আমরা কিন্তু ভালোবাসতে একটুও কমতি রাখি না।

ABB.gif