রেগুলার লেখা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি জানিনা কেনো আমার কাছে মনে হয় যে আসলে প্রত্যেকদিন লেখা লেখি করাটা আসলে বেশ কষ্টের একটা ব্যাপার। অর্থাৎ অনেকেই সব সময় বলবে এটা দেখবেন যে তোমার তো কোন তেমন কাজ নেই শুধু লেখালেখি করতে হয়। বসে বসেই সবকিছু হয়ে যায়। আসলে আমার কাছে মনে হয় যে কায়িক শ্রম যেমন অনেক বেশি কষ্ট সেইম ভাবে মানসিকভাবে শ্রম দেওয়াটাও আসলে অনেক বেশি কষ্টের। আর এটা আমরা যারা মাঝেমধ্যে দিয়ে থাকি। আমরা এটা খুব ভালো করে জানি যে আসলে তাই পরিশ্রম যেমন দেখা যায় মানসিক পরিশ্রমটা সেভাবে হয়তো দেখা যায় না।কিন্তু তাই বলে যে মানসিক পরিশ্রমটা কোনো পরিশ্রম এই নয়, সেটা একেবারেই নয়।
বিশেষ করে আমি যেটা সবচেয়ে বেশি ফিল করি। সেটা হচ্ছে যখন প্রত্যেকদিন লেখালেখি করতে হয় কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এর উপরে এবং তার উপরে আবার বিষয়টা যখন খুঁজে বের করতে হয়। তখন সেটা সত্যিই বেশ কষ্টদায়ক হয়ে যায়। কারণ কোনো কিছু যখন আমরা খুঁজে বের করি। তখন দেখা যায় যে কোন কিছু আসলে সেভাবে অর্থাৎ গোছানো হয়ে ওঠা বা গোছানো খুব কষ্টের একটা বিষয়। কারণ আপনি কি লিখবেন সেটা হয়তো বা আপনি খুব ভালোভাবে পারবেন। কিন্তু ওই যে যে টপিকটা। অর্থাৎ আপনি কি সম্পর্কে লিখবেন বা আজকে কি বিষয় লিখবেন। সেটা নির্ধারণ করাটা কিন্তু আমার কাছে মনে হয় যে বেশ কষ্টের একটা কাজ।
আর এই কাজ যখন একেবারে রেগুলার বেসিস এ করতে হয়। অর্থাৎ একেবারে আপনার প্রত্যেকদিন করতে হচ্ছে। তখন কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে শেষ এর দিকে এসে অনেকটা বলা চলে যে লেখার সংকট হয়ে যায়। অর্থাৎ কি লিখবো কি লিখবো না এটা যেনো একেবারে মাথাতে ঢুকে না। কারণ ওই যে বললাম প্রত্যেক দিন নতুন নতুন টপিক খুঁজে বের করাটা আমার কাছে মনে হয় যে অনেক কষ্টের একটা কাজ। কারণ আসলে কেউ যদি সেই বিষয়ে সম্পর্কে জানা না থাকে। তারপরেও আসলে কোনো কিছু লিখালিখি করা যায় ইনফো গুলো কালেক্ট করার মাধ্যমে। কিন্তু যদি কোনো ইনফো দেওয়া না থাকে। তখন আসলে লেখালেখি করাটা অনেক বেশি কষ্টকর। অর্থাৎ আসলে তখন নিজেকে টপিক খুঁজে বের করতে হয় এবং নিজেকেই লিখতে হয় এটা বেশ কষ্টকর।

