কিছু ভুল!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি ব্যাক্তিগত ভাবে মনে করি মাঝেমধ্যে ভুল করলেই যে একটা মানুষকে সবার সামনে অপমান করতে হবে এমন কোনো কথা নেই আসলে।মানে আমার কাছে বরং এটাই মনে হয় যে একটা মানুষ ভুল করেছে বলেই তাকে ছোট করে দেখানো বা সবার সামনে অপমান করা কোনো সমস্যার সমাধান না।ভুল তো মানুষের জীবনেরই একটা পার্ট।আমরা যতোই সাবধানে চলি না কেনো কোনো না কোনো সময় ভুল হবেই আর অনেক সময় এমন কিছু পরিস্থিতিও আসে যেখানে ভুল না করে আসলে উপায় থাকে না।আমরা বাইরে থেকে একটা কাজকে দেখে খুব সহজেই বলে দিতে পারি যে এটা ভুল হয়েছে।কিন্তু সেই মানুষটা ঠিক কোন পরিস্থিতির মধ্যে থেকে সিদ্ধান্তটা নিয়েছে, সেটা আমরা অনেক সময় জানিই না।হয়তো তার সামনে কয়েকটা খারাপ বিকল্প ছিলো আর সেখান থেকে তুলনামূলক কম ক্ষতির একটা পথ বেছে নিতে হয়েছে।তখন বাইরে থেকে সেই সিদ্ধান্তকে শুধু ভুল বলে বিচার করা খুব সহজ।কিন্তু বাস্তবে পরিস্থিতিটা হয়তো এতোটা সহজ ছিলো না।আবার অনেক সময় এমনও হয় যে একটা কাজ না করলে পরিণতি আরও বেশি খারাপ হতে পারে।তো তখন মানুষ না চাইতেও এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা পরে ভুল হিসেবে দেখা যায়।কিন্তু সেই মুহূর্তে হয়তো সেটাই তার কাছে সবচেয়ে বাস্তবসম্মত পথ ছিলো।

তো তাই শুধু ফলাফল দেখে কাউকে বিচার করার আগে পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা দরকার।আর ভুল করার পর কাউকে সবার সামনে অপমান করলে সে নিজের ভুল থেকে শেখার বদলে আরও বেশি ভেঙে যেতে পারে।আর বিশেষ করে কোনো মানুষ যদি সত্যিই নিজের ভুল বুঝতে পারে।তাহলে তাকে অপমান করার প্রয়োজনটা কোথায়।ভুলটা কোথায় হয়েছে,কেনো হয়েছে,পরেরবার কীভাবে সেটা এড়ানো যায় আর এই বিষয়গুলো নিয়ে কথা বললেই বরং বেশি কাজে আসে।আর অবশ্যই এমন কিছু ভুল আছে যেগুলোর কারণে অন্য মানুষের ক্ষতি হয়। সেক্ষেত্রে দায়িত্ব নেওয়া দরকার।নিজের ভুল স্বীকার করা দরকার এবং সম্ভব হলে ক্ষতি পূরণের চেষ্টাও করা দরকার।কিন্তু দায়িত্ব নেওয়া আর অপমানিত হওয়া এক বিষয় না।একজন মানুষকে তার ভুলের জন্য জবাবদিহি করতে বলা যায়।কিন্তু তাকে অসম্মান না করেও সেটা করা সম্ভব।আমাদের অনেক সময় একটা ভুল দেখলেই মনে হয় যে মানুষটাকে তার ভুলের জন্য শাস্তি দিতেই হবে।কিন্তু আমরা ভুলে যাই, আজ যে মানুষটা ভুল করেছে,কাল সেই একই পরিস্থিতিতে আমরাও পরতে পারি।তখন হয়তো আমরাও এমন একটা সিদ্ধান্ত নিতে পারি যেটা পরে অন্যদের কাছে ভুল মনে হবে।

আসলে সব ভুল আসলে একই ধরনের না।কিছু ভুল অসাবধানতা থেকে হয়,কিছু ভুল অজ্ঞতা থেকে হয় আবার কিছু ভুল এমন পরিস্থিতিতে করতে হয় যেখানে সামনে ভালো কোনো বিকল্প থাকে না।তো তাই প্রতিটা ভুলকে একইভাবে দেখা ঠিক না।আর আমার মনে হয় কি ভুলের জায়গায় মানুষের আগে প্রয়োজন বোঝাপড়া তারপর প্রয়োজন হলে সংশোধন।কেউ ভুল করলে তাকে বুঝিয়ে বলা যায়,দায়িত্ব নিতে বলা যায়,ভবিষ্যতে যেনো একই ভুল না হয় সেটা শেখানো যায়।কিন্তু সবার সামনে অপমান করে তাকে আরও ছোট করার কোনো প্রয়োজন নেই।কারণ ভুল থেকে মানুষ শিখতে পারে।কিন্তু অপমান থেকে সবসময় শেখে না।অনেক সময় শুধু ভয় পায়,চুপ হয়ে যায়,নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে।তাই একটা মানুষ ভুল করেছে মানেই তাকে অপমান করার অধিকার আমাদের হয়ে যায় না বরং ভুলের পেছনের পরিস্থিতিটা বুঝে,মানুষটাকে সংশোধনের সুযোগ দেওয়াটাই বেশি দরকার।

ABB.gif