সবাই যখন সামনে দৌড়ায়, আমি তখন থেমে দেখি আকাশ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সবাই যখন সামনে দৌড়ায়, আমি তখন থেমে দেখি আকাশ। আমার কখনোই তাড়াহুড়ো ভালো লাগে না। চারপাশে সবাই যেনো একটা দৌড়ে আছে কে আগে সফল হবে, কে কতদূর যাবে, কে বেশি কিছু অর্জন করবে। আমি অবশ্য সবকিছু একটু ধীরে দেখতে পছন্দ করি। আমার মন চায় থেমে গিয়ে একটু আকাশ দেখি, একটু বাতাস টের নেই, চারপাশের শব্দ গুলো শুনি।

অনেকেই ভাবে আমি অলস, কেউ কেউ ভাবে পিছিয়ে পড়ে যাচ্ছি। কিন্তু আমি তো কারো সঙ্গে প্রতিযোগিতায় নামিনি। আমার জীবন আমার মতো করে কাটানোর ইচ্ছা আছে। আমি বুঝি না কেনো সবাই সবসময় ব্যস্ত থাকে, কেনো কিছু না পেয়ে অস্থির হয়ে পড়ে। আমি তো ঠিক তখনই সবচেয়ে শান্তি পাই যখন কিছু না করে আকাশ দেখি। সে নীল হোক বা মেঘলা, সে ভোরের হালকা রঙ হোক বা সন্ধ্যার গাঢ় রঙ সবকিছুতেই আমার একধরনের টান কাজ করে।

অনেক সময় নিজের ভেতরের চিন্তা গুলো পরিষ্কার হয় এই থেমে যাওয়ার মাঝেই। যখন চারপাশটা একটু চুপ থাকে, তখন নিজের ভেতরের আওয়াজটা সবচেয়ে পরিষ্কার শোনা যায়। তখন মনে হয়, আমি কে, কী চাই, কোথায় যাচ্ছি।এসব প্রশ্নের উত্তর ধীরে ধীরে মিলতে থাকে। এইসব আমি দৌড়ে কখনো খুঁজে পাইনি।

মানুষজন এখন শুধু ফল চায়, গন্তব্যে পৌঁছাতে চায়। কিন্তু আমি পথটাই উপভোগ করি। কেউ যখন বলে সময় নষ্ট করো না।তখন মনে হয় আমি তো সময় নষ্ট করছি না, আমি তো সময়ের ভেতরেই বাঁচছি।

অনেক সময় নিজেকে একটু আলাদা মনে হয়, একটু স্লো টাইপ, একটু অন্যরকম। কিন্তু আমি জানি, এই থেমে যাওয়াতেই আমার শক্তি আছে। কারণ আমি যে ভাবে জীবন দেখি, সেটা খুব কম লোকই দেখে।

সবাই যখন সামনে দৌড়ায়, আমি তখন থেমে আকাশ দেখি এই একটুখানি থেমে যাওয়াই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কেননা, আমি জানি, আমি কোথাও যাচ্ছি না। আমি ঠিক এখানেই, এই মুহূর্তেই আছি। এবং সেটাই আমার শান্তির জায়গা।

ABB.gif