ভালো থাকার অভিনয়টা আমরা ঠিক কাদের জন্য করি?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বেশিরভাগ সময় আমাদের সকলের মোটামুটি বলতে গেলে মন খারাপ থাকুক, কিংবা মন ভালো থাকুক আমরা কিন্তু সব সময় আসলে চেষ্টা করি একটা হাস্যজ্জ্বল মুখ দিয়ে সকলের সামনে থাকার। অর্থাৎ, আমাদের মন ভালো থাকুক কিংবা খারাপ থাকুক এটার সাথে কিন্তু আমাদের হাস্যজ্জ্বল একটা মুখের কোন তুলনা হয় না। কারণ, আমাদের মনের মধ্যে যা-ই চলুক না কেন, আমরা সবসময় হাসিমুখে থাকতে বেশি পছন্দ করি।

অর্থাৎ, আমাদের জীবনে যা-ই ঘটুক না কেন, এমন কোন ঘটনা ধরো আমাদের জীবনে ঘটলো, যেখানে আমাদের অবশ্যই মন খারাপ করা উচিত। কিন্তু তবুও আমরা সেখানে মন ভালো করেই চলি, অর্থাৎ আমাদের মন ভালো থাকে এমন দেখানোর চেষ্টা আমরা করি।

কিন্তু এটা করাটা ঠিক নয়। কারণ, সব সময় আসলে মানুষকে দেখাতেই হবে এমন কোন কথা নেই। কারণ, এটা আমরা সব সময় দেখেছি যে, আমরা আসলে অন্যকে একটু ভালো বোধ করানোর জন্য, কিংবা অন্য যেন একটু আসলে মন খারাপ না করে এই বিষয়গুলোর জন্য আমরা জোর করে হলেও নিজেকে আসলে ভালো দেখানোর চেষ্টা করি। অর্থাৎ, এমন দেখানোর চেষ্টা করি যে আমরা খুশি রয়েছি।

কিন্তু আমি মনে করি, যে জায়গাতে আমি খুশি নেই, কিংবা যেই জায়গাটা আমার শান্তি নেই সেই জায়গাতে আমি ভালো আছি, এই ধরনের ব্যাপারটি দেখানোর কোন মানে নেই।

কারণ, দিনশেষে আসলে আমরা যাদের কাছে কিংবা যাদের জন্য ভালো থাকার অভিনয় করি ওরাই আমাদের নানান রকম দোষ, ত্রুটি, সমস্যা খুঁজে বের করে এবং সে অনুযায়ী আমাদের সাথে ব্যবহার করে। যেখানে আমরা তাদের জন্য আমাদের মন খারাপ লুকিয়ে শুধুমাত্র তাদের ভালো বোধ করানোর একটা প্রয়াস আমাদের মধ্যে চলতে থাকে, সেখানেই তারা তাদের প্রয়াস জারি রাখে।অর্থাৎ আমাদের দোষ খুঁজে বের করা।

তাই আসলে দিনশেষে এটাই মনে হয়, যে অন্য কারো জন্য ভালো থাকার অভিনয় করার কোন মানে নেই। কারণ, দিনশেষে প্রশ্ন থেকেই যায়।আমরা আসলে কাদের জন্য ভালো থাকার চেষ্টা, কিংবা ভালো থাকার অভিনয় করছি? কারণ, যাদের জন্য করছি, তারা অন্তত আমাদের জন্য সেভাবে কেয়ার করে না বললেই চলে।

ABB.gif

Sort:  

The way you described your morning preparation and planning really caught my attention. Proper planning truly helps us stay focused throughout the day. Thanks for sharing this useful part of your daily life.