মায়ের হাতের খাবার আর অফিস ক্যান্টিনের ফাস্ট ফুড

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পৃথিবীতে সবচেয়ে অমূল্য কোনো কিছু যদি আমরা বলে থাকি, কিন্তু আমার মতামতে যদি পৃথিবীর কোনো কিছু অমূল্য হিসেবে ধরা যায়, তবে তার মধ্যে প্রথমে যেটা আমার কাছে আসবে বলে মনে হয়, সেটা হলো মায়ের হাতের রান্না করা খাবার। কারণ সেটা শুধুমাত্র একটা খাবার হয় না, সেটা হয় মমতা, ভালোবাসা, শ্রদ্ধা এবং দুশ্চিন্তা।

দুশ্চিন্তা বললাম বলে হয়তো অনেকেই এখন ভাববেন, “মায়ের খাবার কী করে দুশ্চিন্তা হয়?” আসলে আমি যেই নজরে কথাটি বলছি, আমি যে চিন্তা-চেতনায় কথাটি বলছি, সেটা হলো আমাদের মায়েরা কিন্তু সব সময় আমাদের নিয়ে দুশ্চিন্তা করেন, এবং সেটা রান্নার মধ্যেও একটা ছাপ ফেলে যায়।

অর্থাৎ, এটা খুব ভালো করেই খেয়াল করবেন যে, প্রতিটি রান্না করার সময় উনারা খুব ভালোভাবেই চিন্তা করেন যে, এই রান্নাটি আমাদের জন্য কেমন হবে, কিংবা আসলে খাবারটি আমাদের ভালো লাগবে কিনা, আমাদের শরীরের জন্য কেমন হবে, আমাদের মজা লাগবে কিনা অনেক অনেক দুশ্চিন্তার মধ্য দিয়ে তিনি আমাদের জন্য খাবারটি রান্না করেন। এবং আমরা খাওয়া পর্যন্ত দুশ্চিন্তা করতে থাকেন যে, আমরা খাবারটি শেষ করলাম কিনা।

কিন্তু তার বিপরীতে, যদি আমরা আমাদের ইউনিভার্সিটি কিংবা অফিসের ক্যান্টিনের কথা চিন্তা করি, তাহলে কিন্তু সেটা একেবারেই ভিন্ন। কারণ চিন্তা করে দেখুন, আমাদের অফিস কিংবা ইত্যাদি জায়গার যে ক্যান্টিনের খাবারগুলো, অর্থাৎ ফাস্টফুডগুলো আমরা খাই, সেগুলো কিন্তু মোটেও স্বাস্থ্যসম্মত নয়। আর তার বিপরীতে আমাদের মায়েদের খাবারগুলো অসম্ভব স্বাস্থ্যসম্মত হয়। শুধু তাই নয়, আসলে আমরা যে এই ফাস্টফুডগুলো খাই, এগুলো হয় অতিরিক্ত আনহাইজেনিক, যেটা আমাদের শরীরের পক্ষে একেবারেই ক্ষতিকর। এবং এই খাবারগুলো আমরা যখন খাই, তখন কিন্তু আমাদের শরীর দিন দিন অনেক বেশি খারাপ হতে থাকে।

এই কথাগুলো আসলে এজন্যই বললাম আমরা জানি কোনটা খারাপ এবং আমরা এটাও জানি যে, কোনটা ভালো। কিন্তু আমরা আসলে ভালো-খারাপ আলাদা করতে পারা সত্ত্বেও সেদিকে নজর দেই না, এবং আমরা আসলে আমাদের নিজেদের ক্ষতি করতেই থাকি, করতেই থাকি। এবং আমরা আসলে এক পর্যায়ে গিয়ে সেটা উপলব্ধি করতে পারি, কিন্তু ততদিন অনেক দেরি হয়ে যায়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 63067.29
ETH 1825.80
USDT 1.00
SBD 0.49