অভিমানী মানুষরা সত্যি কি দুর্বল নাকি শক্ত?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু কিছু মানুষ রয়েছে, যারা খুব অল্পতেই অভিমান করে। আবার কিছু কিছু মানুষ রয়েছে, যারা যেখানে অভিমান করার কথা, সেখানে অভিমান করে। অর্থাৎ এমন অনেক কিছু কিছু মানুষ দেখবেন, যারা যেখানে সেখানে হুটহাট অভিমান করে ফেলে। আমি কিন্তু মোটেও তাদেরকে নিয়ে আজকে কথা বলতে আসিনি। কারণ অতিরিক্ত কোন কিছুই যেমন ভালো নয়, ঠিক একইভাবে অভিমান ব্যাপারটিও তাই। অর্থাৎ অতিরিক্ত ভালো হওয়া কিন্তু কখনোই ভালো নয়। কারণ কোন মানুষ যদি অতিরিক্ত ভালো হয়, তাহলে তার সুযোগ সুবিধা নেওয়ার লোকের অভাব হয় না। বিশেষ করে তাকে ইউজ করার লোকের অভাব হয় না। তাই আমার কাছে মনে হয় যে অভিমানী মানুষরা অবশ্যই দুর্বল নয়, কিন্তু অতিরিক্ত অভিমান কখনোই ভালো নয়।

কারণ জীবনের তাগিদে আমাদেরকে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয়, যেটা হয়তো আপাতপক্ষে মেনে নেওয়ার মতো নয়। তো সেইখানে আসলে যাদের অতিরিক্ত অভিমান রয়েছে, তারা কোন কিছুই স্বাভাবিকভাবে নিতে পারে না। অর্থাৎ এটা ঠিক যে খারাপ কিছু হলে, সেটা স্বাভাবিকভাবে নেওয়াটা আসলে সম্ভব নয়। কিন্তু যারা অতিরিক্ত অভিমানী মানুষ, তারা আসলে এটাই বুঝতে পারে না যে কিছু কিছু অন্যায় আমাদেরকে মেনে নিতেই হয়। যাইহোক, আমি তাদেরকে নিয়ে কথা বলছি না। তবে অনেক সময় আমরা যেটা দাবি করি কিংবা যেটা বলে থাকি যে অভিমানী মানুষেরা দুর্বল, কিন্তু আমার কাছে ব্যাপারটি মোটেও এমনটা মনে হয় না।

কারণ অভিমান করার জন্য আসলে একটা শক্তি দরকার হয়। যেমন যে মানুষটির আসলে তার কোন গুরুজনের উপরে কথা বলার মতন কোন সাহস থাকে না, অর্থাৎ সে যদি সঠিক হয়, তাও যদি কোন সাহস না রাখে, তখন কিন্তু সে চাইলে অভিমান করতে পারবে না। কিন্তু যে মানুষটির সেই সাহস রয়েছে, সে কিন্তু অভিমান করতে পারে এবং নিজের অভিমানটি সামনে রাখতে পারে। আসলেই অভিমান সামনে রাখার ব্যাপারটি অনেক বড় একটি ব্যাপার, যেটা আমরা অনেকেই পারি না। আর যারা পারে, তাদের মধ্যে সত্যিকার অর্থেই একটা সৎ সাহস আছে, বলতে হবে। তাই আমার কাছে মনে হয় যে কারো অভিমান থাকলে কিংবা অভিমানী মানুষ হলেই তাকে দুর্বল ভাবা যাবে না। কারণ সে আসলে দুর্বল মানুষ নয়। আমার মতে সে একজন শক্ত মানুষ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.31
JST 0.056
BTC 74271.75
ETH 2328.43
USDT 1.00
SBD 0.52