ভেতরের শান্তি কি এখন বিলাসিতার মত হয়ে গেছে?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা সময় ছিল যখন নিজের ভেতরে একটা শান্তি অনুভব করতাম, এমন একটা শান্তি অনুভব করতাম, যেটা হয়তোবা কোন কিছু পেলেই যে সেই শান্তি অনুভব করা যায়, তেমনটা নয়। অর্থাৎ, মনের মাঝে এক অদ্ভুত আনন্দ ছিল, যে আনন্দ আসলে আমাদের নিজেদেরকে একটা পথের দিকে নিয়ে যেত, যেই পথে শুধুমাত্র আলো আর আলো। ওই আলোর পথে আসলে আমাদের জীবনকে আমরা দেখতে পেতাম, আমাদের জীবনের যে একটা শান্তি, সেটাই আমরা অনুভব করতে পারতাম। কিন্তু বর্তমানে যেন সেই আলো, কিংবা সেই শান্তি, কোনটাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

আসলে, ওই শান্তি, ওই আলো, আমরা কিভাবে যেন ধীরে ধীরে করে হারিয়ে ফেলছি, নিজের কাছ থেকে অনেক দূরে সরিয়ে ফেলছি ওই শান্তিকে। আসলে ভেতরের শান্তি এমন একটা বলা চলে, যে এখন বিলাসিতার মতন হয়ে গিয়েছে। কারণ বিলাসিতা বলতে আমি এখানে আসলে রূপক অর্থে ব্যবহার করলাম। কারণ আসলে যারা অনেক বড়লোক, অর্থাৎ যারা শিল্পপতি, ওদের যেমন অনেক রকমের বিলাসিতা থাকে, যেটা কোন সাধারণ বড়লোক কিংবা মধ্যবিত্তের পক্ষে করা চলে না, ঠিক একইভাবে মানসিক শান্তি কিংবা মনের শান্তি ব্যাপারটা অনেকটা এমন হয়ে গিয়েছে।

অর্থাৎ, মনে যে আমাদের শান্তি দরকার, মানসিক শান্তি আমাদের প্রয়োজন, এটা আজকাল যেন এতটাই দুর্লভ হয়ে গিয়েছে, যে আমাদের কারো মধ্যে সেটা আর পাওয়া যায় না। কিন্তু পৃথিবীতে সবচেয়ে যেটা সাধারণভাবে পাওয়া উচিত ছিল, সেটা হল মানসিক শান্তি। কারণ মানসিক শান্তি একটা মানুষকে যতটা তৃপ্ত করতে পারে, সেই তৃপ্ততা কখনোই অন্য কোনো কিছুতে পাওয়া সম্ভব নয়।

বরঞ্চ এখন যেন মনে হয়, যে একটু ভালো থাকতে চাওয়াটাই অনেক বড় পাপ হয়ে গিয়েছে। অর্থাৎ, একটু ভালো থাকতে চাইলেই দেখবেন যে জীবনে অনেক অনেক অশান্তি এসে গিয়েছে। তাই জন্যই আমার মনে হয়, যে বর্তমানে মানুষের শান্তি যেন অনেকটা বিলাসিতার মতন।


ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 71319.74
ETH 2234.52
USDT 1.00
SBD 0.51