সময় বদলায়, কিন্তু কিছু মানুষ বদলায় না!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সময় এমন এক জিনিস যা থেমে থাকে না কারও জন্য।পৃথিবী ঘুরছে নিজের গতিতে মানুষের জীবনও প্রতিদিন বদলে যাচ্ছে।প্রযুক্তি এগোচ্ছে চিন্তাধারা বদলাচ্ছে সম্পর্কের ধরনও পাল্টে যাচ্ছে। কিন্তু সবকিছু পাল্টালেও কিছু মানুষ রয়ে যায় ঠিক আগের মতো। তারা যেনো সময়ের স্রোতে থেকেও নিজেদের জায়গায় স্থির হয়ে আছে বদলাতে চায় না কিংবা পারেও না।এই মানুষগুলোকে প্রথমে হয়তো আমরা অপরিবর্তনীয় বলে ভাবি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায় তারা একরকমে নিজের ভেতরে বন্দি। কেউ আছে যারা পুরনো অভিমান ধরে রাখে কেউ আছে যারা অতীতের ভুলে আটকে থাকে। আবার কেউ আছে যাদের মানসিকতা এখনো সেই আগের যুগে আটকে আছে যেখানে নতুন চিন্তা নতুন ধারণা বা অন্যের মতামত জায়গা পায় না।
একদিকে সময় বদলাতে বদলাতে মানুষ আধুনিক হচ্ছে।কিন্তু অন্যদিকে কিছু মানুষ এখনো পুরনো চিন্তার বেড়াজালে জড়িয়ে পড়ে আছে। তারা এখনো বিশ্বাস করে পরিবর্তন মানেই বিপদ। অথচ পরিবর্তনই তো জীবনের সবচেয়ে বড় নিয়ম।যে বদলাতে জানে সে টিকে থাকতে জানে আর যে বদলায় না সে ধীরে ধীরে সময়ের পেছনে পড়ে যায়।
কিন্তু একটা ব্যাপার আছে সব বদল ভালোও নয়। কিছু মানুষ যেভাবে নিজের ভালো গুণে অটল থাকে সেভাবে থেকে যাওয়াটাও সুন্দর। যেমন কেউ যদি সবসময় সৎ শান্ত বা বিনয়ী থাকে। সেটা কোনো দুর্বলতা নয়। সময় বদলালেও যারা নিজের মানবিক গুণগুলো ধরে রাখেতারাই আসলে সবচেয়ে শক্তিশালী মানুষ।তবুও সমাজে আমরা অনেক সময় দেখি কেউ অতীতের কষ্ট বা অভিমান ছাড়তে পারে না। সময় যতই সামনে এগোয়, তারা থেকে যায় একই জায়গায়। নতুন মানুষ আসে নতুন সুযোগ আসে কিন্তু তাদের মন থাকে পুরনো স্মৃতিতে। আসলে সময় সবকিছু বদলায় কিন্তু যদি মন না বদলায়।তাহলে কোনো পরিবর্তনই কাজে আসে না।
সবচেয়ে বড় সত্য হলো সময় কারও জন্য অপেক্ষা করে না। যেদিন আমরা বুঝবো জীবনের একমাত্র স্থায়ী জিনিস হলো পরিবর্তন সেদিন হয়তো আমরা নিজের মধ্যেও পরিবর্তনের দরজা খুলে দিতে পারবো। কিন্তু ততোদিন পর্যন্ত কিছু মানুষ একই জায়গায় আটকে থেকে যাবে পুরনো চিন্তা,পুরনো ব্যথা আর পুরনো স্বপ্নের ভেতর ডুবে।তাই সময় বদলায় পৃথিবী বদলায়। কিন্তু কিছু মানুষ তারা রয়ে যায় ঠিক আগের মতো নিজের জগতে বন্দি সময়ের বাইরে একা একা বেঁচে থাকা মানুষ হয়ে।

