আমার সৃষ্ট সত্তা বনাম আমার আসল আমি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার সৃষ্ট সত্তা বনাম আমার আসল আমি এই দুইটার মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব থাকে, যা অনেক সময় আমি নিজেও বুঝতে পারি না। আমার সৃষ্ট সত্তা বলতে আমি বোঝাই সেই ভাবমূর্তি বা ইমেজ, যা আমি সবাইকে দেখাই বা অন্যরা আমার কাছ থেকে আশা করে। এটা হতে পারে আমার কাজের ধরন, আমার কথা বলা, আমার আচরণ সবকিছুই একটা নির্দিষ্ট রূপে গড়ে তোলা হয় যেন সবাই আমাকে একটা নির্দিষ্ট দৃষ্টিতে দেখে।

আর আমার আসল আমি হলো সেই ব্যক্তি, যাকে আমি অন্তর থেকে চিনতে পারি, যিনি ভাবছি, অনুভব করছি কিন্তু হয়তো সবার সামনে দেখাই না। এই আসল আমি অনেক সময় অনেক দুর্বলতা, সন্দেহ, অসহায়তা নিয়ে থাকে, যা বাইরে থেকে দেখতে পাওয়া যায় না। আমার সৃষ্ট সত্তা যেন একটা মাস্ক, যা আমি পরিধান করি সমাজের প্রত্যেক মুহূর্তে, যাতে কেউ আমার ভিতরের সত্যটা জানতে না পারে বা জানার সুযোগ না পায়।

এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব অনেক সময় আমাকে ক্লান্ত করে। কারণ আমার সৃষ্ট সত্তা অনেক সময় অনেক বড় প্রত্যাশার বোঝা নিয়ে আসে কাজে সফল হতে হবে, ভালো লোক হওয়া দরকার, সবসময় সবাইকে খুশি করতে হবে। কিন্তু আমার আসল আমি চায় একটু বিশ্রাম, একটু শান্তি, ভুল করতে পারে, ভীত হতে পারে। আমি জানি এই দ্বন্দ্বটা অনেকের মধ্যেই থাকে, কিন্তু নিজের মধ্যে এই দুইটা অংশের ভারসাম্য তৈরি করাটা কঠিন।আমি যখন নিজের আসল সত্তার সঙ্গে খোলামেলা থাকি, তখন আমার মনে হয় আমি আসলে কে, আমার অনুভূতিগুলো কি, আমার সীমাবদ্ধতাগুলো কি এসব বুঝতে পারি। কিন্তু যখন আমি শুধু আমার সৃষ্ট সত্তার পোশাক পরে বাইরে যাই, তখন অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি। তখন নিজেকে সত্যি বলতে পারি না, নিজেকে চাপের মধ্যে রাখি।

আমার জন্য আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই দুইয়ের মাঝখানে একটা সেতুবন্ধন তৈরি করা। যেন আমার আসল আমি এবং আমার সৃষ্ট সত্তা দুটো মিলে একত্রে কাজ করতে পারে, একে অপরকে বুঝতে পারে এবং একসাথে আমাকে ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারে।আমি বিশ্বাস করি আসল আমি হলো জীবনের প্রকৃত রূপ, আর সৃষ্ট সত্তা হলো সেই রূপের ছায়া বা প্রতিফলন। যতই সৃষ্ট সত্তাকে উন্নত করবো।আসল আমাকে খুঁজে বের করা ও ভালোভাবে বোঝা তার চেয়ে বেশি জরুরি। কারণ আসল আমি ছাড়া সৃষ্ট সত্তা একদিন হালকা হয়ে উড়ে যেতে পারে, কিন্তু আসল আমি যদি শক্তিশালী থাকে, তবে আমি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবো।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.043
BTC 67831.90
ETH 1959.45
USDT 1.00
SBD 0.38