নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেললেও থামা যাবে না!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

থেমে যাওয়া জীবনের অনেক বড় একটা অন্যায়। হ্যাঁ, আমি এটাকে অন্যায় বলেই বলব। কারণ, আসলে আমাদের অনেক সময় অনেক কিছুই সম্মুখীন হতে হয়। আমাদের অনেক কিছুই আসলে চড়াই-উৎরাই পেরিয়ে এর পরে একটা জীবনের পর্যায়ে আসতে হয়। তো সেসবের মধ্যে আসলে অনেক বাধা-বিপদ আমাদের জীবনে আসে। কারণ, জীবন বলতেই আসলে বাধা-বিপত্তি।কারণ, একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন জীবনে বাধা-বিপত্তি না থাকলে আসলে কখনই কোনো জীবন পার হওয়া সম্ভব হয় না, উপভোগ করাটাও সম্ভব হয় না। এটা হয়তোবা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে, জীবনে আসলে ভালো থাকতে হলে জীবন একটু খারাপ থাকতেই হয়।

বিষয়টা অনেকটা এমন, যে যদি সূর্যের আলো না আসতো কিংবা যদি রাত না আসতো, তবে আমরা কিন্তু ওই সকাল কিংবা ওই রাতের গুরুত্ব বুঝতাম না। অর্থাৎ, অন্ধকার আছে বলেই আমরা আলোর গুরুত্ব বুঝি, কিংবা আলো আছে বলেই আমরা অন্ধকারের গুরুত্ব বুঝি।ব্যাপারগুলো হয়তোবা কিছুটা জটিল শুনতে লাগে, কিন্তু ব্যাপারগুলো যে খুব একটা জটিল তা নয়। আসলে আমি যেটা আজকে বলতে চাইছি সেটা হলো আমাদের সাথে অনেক কিছু হবে, অনেক কিছুই ঘটবে, কিন্তু নিজের উপর কখনোই বিশ্বাস হারিয়ে ফেললে চলবে না।

কিন্তু আবার জীবনে অনেক এমন মুহূর্ত চলে আসে, যেখানে বিশ্বাস হারাতে না চাইলেও জীবন থেকে বিশ্বাস চলে যায়, কিংবা নিজের উপর থেকে বিশ্বাস উঠে যায়। তখনও কিন্তু কখনোই হাল ছেড়ে দেওয়া চলবে না, কিংবা থেমে যাওয়া চলবে না।আসলে আমরা যখন থেমে যাই, আমরা যখন হাল ছেড়ে দেই, তখন মূল বিপত্তি বাধে। তখনই আমরা আসলে আমাদের নিজেদের জীবনটা একেবারে শেষ করে দিই। কারণ, একবার থেমে যাওয়ার পরে আসলে আবার সব কিছু নতুনভাবে শুরু করা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায়।

আসলে একবার শুরু করার পরে আবার যদি আমরা থামিয়ে, এর পরে শুরু করতে যাই, তখন অনেক বেশি দেরি হয়ে যায়। তাই, কখনো কখনো যদি মনে হয় যে একেবারে হেরে যাচ্ছি, নিজের কাছে নিজের আর থাকতে পারছি না কোনো কিছুর সাথে তবুও আসলে থেমে যাওয়া কখনোই উচিত নয়। যেভাবেই হোক, চালিয়ে যাওয়া উচিত।

ABB.gif