ভুল বোঝাবুঝি থেকে গড়ে ওঠা বন্ধুত্ব
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার কাছে এই কথাটা অনেক গভীর মনে হয়, কারণ জীবনে অনেক সময় এমন হয় যখন একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকেই অনেক বড় একটা সম্পর্কের শুরু হয়। বন্ধুত্ব যে কিভাবে গড়ে ওঠে সেটা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। কেউ একজন প্রথমে খারাপ লেগেছিল, হয়তো তার কিছু কথা ভালো লাগেনি বা আচরণ একটু রুক্ষ মনে হয়েছিল, তারপর ধীরে ধীরে কোনো একটা পরিস্থিতিতে বোঝা গেল সে মানুষটা আসলে একেবারেই আলাদা।
এই ভুল বোঝাবুঝি থেকে শুরু হওয়া বন্ধুত্বগুলো অনেক সময় অনেক বেশি গভীর হয়, কারণ শুরুতেই একে অপরের খারাপ দিক দেখে ফেলি, তারপর যখন ধীরে ধীরে একে অপরকে বুঝতে শিখি, তখন সেই সম্পর্কটা হয় অনেক বেশি সত্যি।
আমার জীবনেও এমন কিছু মানুষ আছে যাদের সাথে শুরুটা একদমই ভালো ছিল না, কথা কাটাকাটি হয়েছে, একে অপরের উপর রাগ ছিল, কিন্তু পরে দেখা গেছে তারাই সবচেয়ে কাছের বন্ধুতে পরিণত হয়েছে। কারণ কখনো কখনো দূরত্ব তৈরি করেই আসলে কাছে আসা যায়।
বন্ধুত্ব শুধু মিল থাকলেই হয় না, অনেক সময় ভুল বোঝাবুঝি, ভুল ধারণা, এমনকি ঝগড়া থেকেই গড়ে ওঠে জীবনের সবচেয়ে দামী সম্পর্ক। এই রকম বন্ধুত্বগুলোতে একটা শক্ত ভিত থাকে, কারণ ওখানে বোঝার, ভুল স্বীকার করার, এবং একে অপরকে গ্রহণ করার জায়গাটা বেশি থাকে।
Sort: Trending
Loading...

