ভালোমানুষ দুর্লভ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকাল ভালো মানুষ সত্যিই দুর্লভ মনে হয়। হয়তো সমাজে এখনো ভালো মানুষ আছে, কিন্তু তাদের খুঁজে পাওয়া বা চিনে নেওয়া কঠিন হয়ে গেছে। কারণ চারপাশে এত স্বার্থ, ভান, আর মুখোশের ভিড় যে আসল মানুষগুলো যেন আড়াল হয়ে যায়। অনেকেই ভালো থাকার অভিনয় করে, কিন্তু ভেতরে ভেতরে অন্য রকম হিসাব মেলাচ্ছে।ভালো মানুষ মানে শুধু হাসিমুখে কথা বলা বা কাউকে সাহায্য করা নয়। ভালো মানুষ মানে এমন কেউ, যে আপনার ভালোলাগা খারাপ লাগা বুঝবে, আপনার বিপদে পাশে দাঁড়াবে, বিনিময়ে কিছু চাইবে না। কিন্তু আজকের দিনে এই ধরনের মন পাওয়া সত্যিই বিরল। কারণ এখন সম্পর্কগুলো অনেক সময় স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে। যতক্ষণ স্বার্থ মিলে, ততক্ষণ সম্পর্ক ভালো থাকে, আর স্বার্থ শেষ হলেই দূরত্ব চলে আসে।

তবে ভালো মানুষ একেবারেই নেই তা বলা যাবে না। তারা আছে, কিন্তু সংখ্যায় কম। অনেক সময় তারা চুপচাপ থাকে, নিজের মতো চলে, বেশি চোখে পড়ে না। কারণ তারা প্রচারের জন্য ভালো হয় না, বরং মন থেকে ভালো হয়। কিন্তু সমস্যা হলো, মানুষ এখন তাড়াহুড়ো করে সম্পর্ক গড়ে, সময় নেয় না কারো আসল রূপ বুঝতে। আর সেই কারণেই হয়তো মনে হয়, ভালো মানুষ নেই।আসলে ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন হলেও, একবার পেলে তাকে ধরে রাখা আরও কঠিন। কারণ এই মানুষগুলো নিজের প্রতি যতটা যত্নশীল, ততটাই সংবেদনশীল। তারা কষ্ট পেলে সহজে ভুলতে পারে না। তাই তাদের সাথে থাকলে সম্মান, বিশ্বাস আর সত্যিকার যত্ন দেখানো জরুরি।

সব শেষে এটুকু বলা যায় ভালো মানুষ হয়তো দুর্লভ, কিন্তু তারা অমূল্য। আর এই অমূল্য মানুষগুলোকে চিনতে, তাদের পাশে থাকতে আর তাদের মূল্য দিতে শিখতে হবে, নাহলে একদিন হয়তো তারা একেবারেই হারিয়ে যাবে।আর এরকম অমূল্য হতে পারলে তো কথাই নেই!

ABB.gif

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟