সহকর্মী হোক মনের মতো!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সহকর্মী আসলে শুধু কাজের মানুষ না, ওরা একরকম আমাদের প্রতিদিনের সঙ্গীও হয়ে যায়। আপনি যদি একটা জায়গায় কাজ করেন, সেখানে ঘন্টার পর ঘন্টা একই মানুষের সাথে সময় কাটান। তাই সহকর্মী মনের মতো হলে কাজের চাপও অনেক হালকা লাগে, আবার অফিসের পরিবেশও সুন্দর থাকে। আমি মনে করি, সহকর্মীর ভালো ব্যবহার, আন্তরিকতা আর সহযোগিতা করার মানসিকতা একজন মানুষের পুরো দিনের মানসিক অবস্থাকে প্রভাবিত করে।

অনেক সময় দেখা যায়, কেউ হয়তো খুব মেধাবী কিন্তু তার ব্যবহার খারাপ, তাতে আসলে তার সাথে কাজ করতে ইচ্ছা করে না। আবার কেউ হয়তো ততটা পারদর্শী নয়, কিন্তু সবসময় সাহায্য করতে এগিয়ে আসে, সবার সাথে সুন্দরভাবে মিশে যায় এমন মানুষকেই আসলে সবাই পছন্দ করে। সহকর্মী যদি মনের মতো হয়, তবে প্রতিদিনের কাজ একটা দায়িত্বের চেয়ে আনন্দের মতো লাগে।অফিসে অনেক রকম চাপ থাকে সময়মতো কাজ শেষ করা, টার্গেট পূরণ করা, নানা ঝামেলা সামলানো। এসবের মধ্যে যদি আশেপাশে এমন কেউ থাকে যাকে নিজের কথা বলা যায়, যে একটু হাসি ঠাট্টা করে পরিবেশ হালকা করে দেয়, তাহলে চাপও কমে যায়। আপনি একা শুধু কাজের চাপে ভেঙে পড়বেন না, বরং দলগতভাবে কাজ করে এগিয়ে যেতে পারবেন।

আমরা সবাই জানি, একসাথে কাজ করার জন্য টিমওয়ার্ক খুব জরুরি। আর টিমওয়ার্ক ভালো হয় তখনই, যখন সহকর্মীরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল আর বোঝাপড়ার জায়গা থাকে। আপনি যদি কিছু ভুল করেন, একজন মনের মতো সহকর্মী সেটা আপনাকে অপমান না করে, বরং ঠিক করতে সাহায্য করবে। আবার আপনি তার জন্য একইটা করবেন। এভাবেই আসলে ভালো সম্পর্ক তৈরি হয়।অন্যদিকে, সহকর্মী যদি মনের মতো না হয়, তবে প্রতিদিনের কাজ একটা যুদ্ধের মতো মনে হয়। কাজের পরিবেশে যদি শুধু প্রতিযোগিতা, হিংসা আর পিছনে টানার মানসিকতা থাকে, তাহলে কাজের মানও নষ্ট হয়, মানসিক শান্তিও থাকে না। এজন্য আমি মনে করি, কর্মক্ষেত্রে ভালো সহকর্মী পাওয়া এক ধরনের সৌভাগ্য।আসলে সহকর্মী যদি মনের মতো হয়, তবে অফিস শুধু কাজের জায়গা থাকে না, বরং হয়ে ওঠে একরকম দ্বিতীয় পরিবার। সেখানে আনন্দ, সহযোগিতা আর আন্তরিকতার জায়গা তৈরি হয়। তাই বলা যায় সহকর্মী হোক মনের মতো, তাহলেই কাজ আর জীবন দুই ই সুন্দর হয়ে ওঠে।

ABB.gif