অতিরিক্ত প্রত্যাশাই আমাদের সর্বনাশ!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের জীবনে প্রত্যাশা থাকা স্বাভাবিক।প্রত্যাশাই আসলে মানুষকে বাঁচার অনুপ্রেরণা দেয় নতুন করে চেষ্টা করতে শেখায়। কিন্তু যখন এই প্রত্যাশা সীমার বাইরে গিয়ে অতিরিক্ত হয়ে যায় তখন তা আশীর্বাদ নয়,অভিশাপে পরিণত হয়।কারণ অতিরিক্ত প্রত্যাশা পূরণ না হলে মন ভেঙে যায়,হতাশা এসে ভর করে আর জীবনটা অসুখী হয়ে ওঠে।আমরা প্রায়ই অন্যের কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করি। পরিবার,বন্ধু,প্রিয়জন বা সমাজ সবার কাছ থেকেই যেন অবিরাম প্রত্যাশা চলে। কেউ যদি আমাদের প্রত্যাশা পূরণ করতে না পারে তখন আমরা রাগ করি,কষ্ট পাই, সম্পর্ক নষ্ট করে ফেলি। অথচ আমরা ভুলে যাই অন্য মানুষও আমাদের মতোই সীমাবদ্ধ।তারা সবসময় আমাদের মতো ভাবতে বা আমাদের ইচ্ছেমতো কাজ করতে পারবে না।
এমনকি নিজের জীবন নিয়েও আমরা অনেক সময় অতিরিক্ত প্রত্যাশা করে বসি।ভেবে নিই সবকিছু আমাদের ইচ্ছেমতো হবে,ক্যারিয়ার হোক বা ব্যক্তিগত স্বপ্ন সবকিছু বাস্তবে মিলবে। কিন্তু বাস্তবতা সবসময় এত মসৃণ হয় না। ফলে যখন প্রত্যাশা পূরণ হয় না,তখন মন ভেঙে যায়, আত্মবিশ্বাস কমে যায় এবং হতাশা গ্রাস করে।অতিরিক্ত প্রত্যাশা শুধু মানসিক কষ্টই দেয় না সম্পর্ক ভাঙারও কারণ হয়ে দাঁড়ায়।যদি আমরা সবসময় ভেবে বসে থাকি যে অন্যরা আমাদের জন্য সব করবে তবে সেই চাপ অন্যদের জন্য অসহনীয় হয়ে যায়।ফলে সম্পর্ক ধীরে ধীরে দূরত্বে ঠেকে যায়।
আসলে সুখী হওয়ার মূলমন্ত্র হলো সীমিত প্রত্যাশা রাখা। ছোট ছোট জিনিসে খুশি হতে শেখা যা পাই তাতেই তৃপ্ত থাকা এগুলোই জীবনে শান্তি আনে।প্রত্যাশা না থাকলে নয়,নিয়ন্ত্রিত প্রত্যাশা থাকলে জীবন অনেক সুন্দর হয়।আসলে প্রত্যাশা মানুষকে সামনে এগোয়ায়,কিন্তু অতিরিক্ত প্রত্যাশাই আমাদের সর্বনাশ ডেকে আনে। তাই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে শিখতে হবে আর যা পাই তাতে কৃতজ্ঞ থাকতে হবে।তাহলেই জীবনের যাত্রা হবে অনেক সহজ, সুন্দর এবং সুখময়।

