ভালো থাকা কি এখন শুধু একটা দেখানোর বিষয়?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের আশপাশে সবাইকে দেখলে একরকম মনে হয় সবাই বেশ ভালো আছে। কেউ রেস্টুরেন্টে, কেউ ঘুরতে, কেউ আবার প্রিয়জনের সাথে হাসিমুখে ছবি দিচ্ছে। সোশ্যাল মিডিয়া খুললেই যেনো একেকটা মানুষ একেকটা গল্প দেখাচ্ছে হাসি, আনন্দ, সাজগোজ, সেলফি, ক্যাপশন আর রঙিন আবেগে ভরপুর একটা ভালো থাকা।কিন্তু প্রশ্ন হলো এই ভালো থাকাটা আসলেই ভেতর থেকে আসছে তো? নাকি এটা কেবল একটা দেখানোর বিষয় হয়ে দাঁড়িয়েছে?

আমার কাছে মনে হয়, বর্তমানে ভালো আছি বলাটা যেন একটা সামাজিক দায়িত্বে পরিণত হয়েছে। কেউ জিজ্ঞেস করলে আমরা স্বাভাবিকভাবে বলি, ভালো আছি, কারণ অভ্যাস হয়েছে, কারণ অন্য কিছু বললে ব্যাখ্যা দিতে হয়, কারণ আমরা এখন কষ্ট লুকাতে পারলেই নিজেকে সফল ভাবি।ভালো থাকা এখন অনেকটা ছবি তুলে প্রমাণ দেওয়ার মতো হয়ে গেছে। আমরা যত বেশি সমস্যার মধ্যে থাকি, তত বেশি হাসিমুখে ছবি দেই, যেনো নিজের মনকেই বোঝাতে পারিতুই ঠিক আছিস। কিন্তু এই আত্মপ্রতারণার মধ্যে আমরা ভুলে যাই।মনে শান্তি থাকলে সেটা দেখানোর দরকার পড়ে না, আর কষ্ট থাকলে সেটা লুকিয়ে রাখলে ভেতরের ভার কখনোই হালকা হয় না।

মানুষ এখন এমন এক সময়ে বাস করছে, যেখানে আবেগ দেখানো মানে দুর্বলতা, আর কষ্ট প্রকাশ করলেই মনে করা হয়, অ্যাটেনশন চাইছে। তাই আমরা কাঁদি একা, হাসি সবার সামনে। কষ্ট গিলে ফেলি, যেন কারও বোঝা না হই।তাই এখন ভালো থাকা অনেক সময়েই একধরনের মুখোশ। একটা রঙিন পর্দা, যার পেছনে জমে থাকে চিৎকার, হতাশা, ক্লান্তি আর নিঃসঙ্গতা।তবে এও ঠিক, সবাই এমন নয়। কেউ কেউ সত্যিই ভালো আছে। কিন্তু এখন ভালো থাকা মানে অনেকের জন্য শুধুই একটা প্রেজেন্টেশন, একটা ছবি, একটা ক্যাপশন, একটা মুখোশ। আর সেখানেই প্রশ্নটা থেকে যায় ভালো থাকা কি এখন সত্যিই ভালো থাকার অনুভব? নাকি সেটা কেবল ভালো থাকার অভিনয়?

ABB.gif

Sort:  

@ritzy-writer
বর্তমান সময়ে 'ভালো থাকা' যে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি প্রদর্শনীতে পরিণত হয়েছে, তা আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। হাসিমুখের আড়ালে লুকানো এই নিঃসঙ্গতার বিষয়টি সত্যিই ভাববার মতো। আপনার এই গভীর জীবনবোধের প্রকাশ বেশ ভালো লাগলো। ধন্যবাদ এই চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য।


আমি 'আফরিন' 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি Blog পড়তে ও লিখতে পছন্দ করি
আপনার কাছে আমার এই কমেন্ট এর একটা রিপলে প্রত্যাশা করি শুভকামনা আপনার জন্য🌸❤️

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.049
BTC 68444.43
ETH 1991.13
USDT 1.00
SBD 0.51