শ্রদ্ধাশীল হই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা বিষয় কি আমি পার্সোনালি মনে করি যে ভয়ানক পরিস্থিতির মধ্যে যারা নিজের বিপদের কথা জেনেও আমাদের হাত ছেড়ে যায় না,আমার কাছে তারাই প্রকৃত বন্ধু।ভালো সময়ের বন্ধু তো অনেকেই হতে পারে।যখন সবকিছু ঠিকঠাক থাকে,হাসি আনন্দ থাকে, কোনো সমস্যা থাকে না তখন পাশে থাকা খুব কঠিন কিছু না।কিন্তু আসল মানুষকে চেনা যায় তখনই যখন পরিস্থিতি খারাপ হয়ে যায় আর পাশে থাকা মানে নিজের জন্যও ঝুঁকি নেওয়া।আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা নিজেরাই বুঝতে পারি না কী করতে হবে।চারপাশের পরিস্থিতি এতো খারাপ হয়ে যায় যে মাথা ঠিকমতো কাজ করে না।তখন যদি এমন একজন মানুষ পাশে থাকে যে ভয় পেলেও আমাদের ছেড়ে যায় না তখন সেই মানুষটার গুরুত্ব আসলে কোনোভাবেই বোঝানো সম্ভব না।কারণ সেই সময় পাশে থাকা শুধু একটা বন্ধুত্বের দায়িত্ব না।অনেক সময় হয় কি আসলে ধরেন নিজের স্বস্তি,সময়,নিরাপত্তা এমনকি নিজের সমস্যার কথাও একপাশে রেখে অন্য একজনের পাশে দাঁড়াতে হয়।

আর সবাই সেটা পারে না।অনেকেই ভালো সময়ে খুব কাছের মানুষ থাকে।কিন্তু বিপদ আসতেই নানা অজুহাতে দূরে সরে যায়।কেউ ব্যস্ত হয়ে যায়,কেউ যোগাযোগ বন্ধ করে দেয় আবার কেউ এমনভাবে আচরণ করে যেনো সমস্যাটা শুধু যার হয়েছে তারই সমস্যা।কিন্তু প্রকৃত বন্ধু হয়তো এমন সময়ে খুব বেশি কথা বলে না।সে হয়তো শুধু পাশে থাকে।দরকার হলে সাহায্য করে দরকার হলে একটা ফোন করে খোঁজ নেয় দরকার হলে কঠিন পরিস্থিতির মধ্যেও সঙ্গে থাকে।এই ছোট ছোট বিষয়গুলোই আসলে অনেক বড় হয়ে যায় যখন আমরা বিপদের মধ্যে থাকি।আর আমার এটাও মনে হয় যে একজন বন্ধুর সবচেয়ে বড় পরিচয় তার সাথে কতোটা সময় কাটিয়েছি সেটা না।বরং আমাদের খারাপ সময়ে সে কী করেছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ।কারণ ভালো সময়ে হাসাহাসি করা খুব সহজ।কিন্তু যখন কান্না,ভয়,অনিশ্চয়তা আর বিপদ সামনে থাকে তখন পাশে থাকার জন্য আলাদা একটা মানসিকতা দরকার হয়।আর যারা নিজের বিপদের কথা জেনেও আমাদের ছেড়ে যায় না তাদের আমরা অনেক সময় স্বাভাবিকভাবে নিয়ে নিই।মানে আমরা এটাই মনে করি যে বন্ধু তো পাশে থাকবেই।কিন্তু আসলে এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া দরকার।তাদের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার।কারণ সবাই এমন হয় না।আর লাইফে হয়তো অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হবে।অনেকের সঙ্গে নিয়মিত কথা হবে,অনেকের সঙ্গে ঘুরতে যাওয়া হবে,অনেকের সঙ্গে আনন্দের সময় কাটবে।কিন্তু খুব অল্প কিছু মানুষ থাকবে যারা আমাদের সবচেয়ে খারাপ সময়টাতেও পাশে থাকবে।আর এই মানুষগুলোর মূল্য অন্য সবার থেকে আলাদা।কিন্তু বন্ধুত্ব মানে এমনও না যে নিজের জীবন বা নিরাপত্তাকে সবসময় ঝুঁকির মধ্যে ফেলতে হবে।কেউ পাশে থাকবে মানে নিজের ক্ষতি করতেই হবে এমনটা না।মানে পরিস্থিতি বুঝে যতোটা সম্ভব পাশে থাকা,সাহায্য করা আর একে অপরকে নিরাপদ রাখার চেষ্টা করাটাই আসল।

আর লাইফে এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।কারণ বিপদের সময় যে হাতটা ছেড়ে যায় না সেই হাতের মূল্য ভালো সময়ের হাজারটা কথার থেকেও বেশি।তো তাই এমন মানুষদের শুধু বন্ধু হিসেবে না দেখে সম্মান করা উচিত।তাদের করা কাজগুলোকে স্বাভাবিক ধরে নেওয়া উচিত না।কারণ কঠিন সময়ে যারা পাশে থাকে ওরা শুধু আমাদের বিপদ পার হতে সাহায্য করে না,ওরা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা না।সত্যি বলতে কি লাইফে সবসময় আমরা নিজের শক্তিতে সবকিছু সামলাতে পারি না।কখনো কখনো একজন বিশ্বাসযোগ্য মানুষের পাশে থাকা আমাদের জন্য অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায়।তাই এমন বন্ধুদের যত্ন নেওয়া,সম্মান করা আর তাদের প্রয়োজনের সময় একইভাবে পাশে থাকার চেষ্টা করাও আমাদের দায়িত্ব।

ABB.gif