মানুষের ভীড়ে আমরা নিজেকেই হারিয়ে ফেলি!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা সবাই কোনো না কোনোভাবে সমাজের অংশ। প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয় কথা হয় মিশি হাসি দুঃখ ভাগ করি। কিন্তু এই বিশাল ভিড়ের মাঝেই অনেক সময় আমরা নিজেদের হারিয়ে ফেলি। অন্যদের মতো হতে হতে সমাজের চোখে ভালো দেখানোর চেষ্টায় আমরা আস্তে আস্তে নিজেদের আসল পরিচয়টাই ভুলে যাই।ছোটবেলায় আমরা যেমন ছিলাম স্বপ্ন দেখা, হাসতে জানা,নিজের মতো করে বাঁচতে চাওয়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সত্তাটা যেন হারিয়ে যায়। কারণ সমাজ চায় আমাদেরকে একটা নির্দিষ্ট ছাঁচে দেখতে। কে কী বলবে, আশেপাশের মানুষ কী ভাববে এই চিন্তা করতে করতে আমরা নিজের ভেতরের মানুষটাকেই চুপ করিয়ে দিই। ফলে জীবনের আসল আনন্দটা হারিয়ে যায়।
আজকের যুগে এই হারিয়ে যাওয়া সবচেয়ে বেশি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষ এখন নিজের বাস্তব অনুভূতির চেয়ে অন্যদের সামনে কেমন দেখাবে, সেটা নিয়েই বেশি ব্যস্ত। সবাই যেন একটা প্রতিযোগিতায় নেমেছে কে বেশি সফল,কে বেশি সুখী,কে বেশি প্রশংসা পায়। এই প্রতিযোগিতার ভতরেই আমরা নিজের অস্তিত্ব হারাতে বসেছি।সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো,আমরা বুঝতেও পারি না কখন আমরা নিজে থেকে অন্যদের চোখে তৈরি হওয়া আমি হয়ে যাই।হাসি কৃত্রিম হয়ে যায়,সাফল্য মানে হয় শুধু তুলনা আর শান্তি হয়ে যায় এক প্রকার বিরল জিনিস। অথচ বাস্তবে নিজের মতো করে বাঁচার মধ্যেই সবচেয়ে বড় মুক্তি লুকিয়ে আছে।
নিজেকে খুঁজে পেতে হলে দরকার একটু থেমে ভাবা। আমি আসলে কে? আমি কী চাই?আমি কেমন মানুষ হতে চাই? এসব প্রশ্নের উত্তর খোঁজার সাহস থাকতে হবে।মানুষের ভিড়ে থেকেও যদি আমরা নিজের সঙ্গে সংযোগ রাখতে পারি, তাহলে কোনো ভিড়ই আমাদের হারিয়ে দিতে পারবে না।মানুষে মানুষে ঘেরা এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সত্তাটাকে বাঁচিয়ে রাখা।কারণ শেষমেশ দিনের শেষে আমরা যখন আয়নায় তাকাই,তখন আমাদের সবচেয়ে দরকার সেই মানুষটার মুখ দেখা যে আমি আসল আমি।

