ভালোবাসার বন্ধনে প্রতারণার গল্প

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ভালোবাসার বন্ধনে প্রতারণার গল্প আসলে খুব তিক্ত একটা অভিজ্ঞতা। শুরুতে সবকিছু কত সুন্দর মনে হয়। কথা, দেখা, একসাথে সময় কাটানো, ছোট ছোট অভিমান সবকিছুতে ভালোবাসার ছোঁয়া থাকে। তখন মনটা এতটাই ভরসায় ভরে যায় যে ভাবতেও পারি না এই মানুষটাই হয়তো একদিন এমনভাবে প্রতারণা করবে। আসলে প্রতারণা কখনো হুট করে হয় না, সেটা ধীরে ধীরে আমাদের অজান্তে গড়ে ওঠে।

আমি দেখেছি, যারা ভালোবাসার নাম নিয়ে প্রতারণা করে, তারা শুরুতে এমন একট আবহ তৈরি করে যে মনে হবে এরচেয়ে আপন কেউ নেই। ওদের কথায় একটা অদ্ভুত মায়া থাকে। যত্ন, খোঁজ-খবর, স্নেহ সবকিছু যেনো নিখুঁত। আর আমরা সেটা দেখে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি। কিন্তু দিন শেষে তারা যখন মুখোশ খুলে ফেলে তখন বোঝা যায় এই মায়া, এই যত্ন সবকিছুই ছিল একটা উদ্দেশ্যের জন্য।

সবচেয়ে কষ্টের জায়গা হলো, প্রতারণা শুধু সম্পর্ক ভেঙে দেয় না, নিজেকে নিয়ে সন্দেহ আর অনিশ্চয়তা তৈরি করে। বারবার মনে হয় কোথায় ভুল করেছি, কেন বুঝতে পারিনি। তখন মনে হয় নিজের অনুভূতিগুলোই বুঝি ভুল ছিল। এই দুঃখ আসলে কাউকে বলে বোঝানো যায় না। প্রতারণা করলে মানুষ শুধু ভালোবাসা হারায় না, ভরসার শক্তিটাও হারায়।

অনেকেই বলে সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। হয়তো সময় ব্যথা কিছুটা কমিয়ে দেয়, কিন্তু সেই বিশ্বাসের জায়গায় একটা ফাঁপা শূন্যতা থেকে যায়। এরপর আর কোনো সম্পর্কে সহজে মন খুলে ভালোবাসতে ইচ্ছে করে না। মনে হয়, যদি আবার ঠকে যাই? যদি আবার মিথ্যার জালে জড়িয়ে পড়ি?তবে একটা কথা বুঝেছি, কারো প্রতারণা আমাদের দোষ নয়। আমরা যদি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসি, তার যত্ন নিই, তার পাশে থাকি, সেটা আমাদের মানবিকতার প্রমাণ। আর যারা এই ভালোবাসার সুযোগ নিয়ে প্রতারণা করে, তারা আসলে নিজেরাই খুব ক্ষুদ্র মানসিকতার মানুষ।

ভালোবাসার বন্ধনে প্রতারণা যে কতটা তীব্র কষ্টের, তা শুধু যে ভুক্তভোগী, সেই বোঝে। তবু শিখতে হয়, উঠে দাঁড়াতে হয়। কারণ জীবনে আবারও ভালো মানুষ আসতে পারে। সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে। শুধু আমাদের বোঝার ক্ষমতা আর মন শক্ত রাখার দরকার। ভালোবাসার বন্ধনে প্রতারণা যে সবচেয়ে বড় আঘাত, সেটা মানি। কিন্তু এই আঘাতও একদিন অতিক্রম করা সম্ভব।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66482.99
ETH 1995.29
USDT 1.00
SBD 0.49