সম্পর্কের দেয়ালে ক্ষুদ্র ফাঁটল

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের অনেকের আসলে অনেক অনেক এমন সম্পর্ক থাকে, যে সম্পর্কগুলো এতটাই পুরনো যে ওই সম্পর্কগুলোর প্রতি আমাদের এক রকমের একটা আস্থা চলে আসে। ওই সম্পর্কগুলোর উপরে আমাদের এমন একটা ভরসা চলে আসে যে ওই সম্পর্কগুলো থেকে আসলে আমরা কখনোই বের হয়ে আসতে পারি না। আসলে বের হয়ে আসা উচিতও নয়। কারণ ওই সম্পর্কগুলো কিন্তু একদিনে হয়ে যায়নি। হয়তোবা সম্পর্কগুলো ভাঙাটা অনেক বেশি সহজ, খুব সহজেই সম্পর্কগুলো ভেঙে ফেলা যায়। কিন্তু আমরা যখন সম্পর্কগুলো গড়ে তুলেছি, তখন কিন্তু সেটা একদিনে সম্ভব হয়নি।

এক একটা সম্পর্ক গড়ে তুলতে আমাদের অনেক অনেক শ্রম দিতে হয়েছে, মানসিক পরিশ্রম করতে হয়েছে। কারণ দুটো মানুষ যখন একসাথে হয়, তখন তাদের চিন্তাভাবনা মেলাটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমরা যারা আসলে এখনো মানুষের সাথে সম্পর্কে জড়াই, আমরা কিন্তু একেবারেই একটা আলাদা সত্তা। একসাথে হয়ে একইভাবে চিন্তা করা, একইভাবে থেকে একসাথে থাকা এগুলো কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আর দুটো মানুষ যখন এই কঠিন কাজগুলোই একসাথে করতে পারে, একইভাবে করতে পারে, তখনই কিন্তু তারা একটা সম্পর্কে জড়াতে পারে, তার আগে কিন্তু নয়। কিন্তু তার মাঝে দেখা যায়, মাঝেমধ্যে যে সম্পর্কগুলোতে আসলে দুইজনের চাহিদা থাকতেও সম্পর্কগুলো একটা সময় কিভাবে যেন ভেঙে যায়। আজকে সেটা নিয়েই কথা বলব।

আসলে আমি যেটা দেখেছি, যে যখন সম্পর্ক পুরনো হতে থাকে, তখন সম্পর্কের দেয়ালে একটা ক্ষুদ্র ফাটল ধরে। সেটা আসলে দুজনের কেউই শুরুতে খুব একটা খেয়াল করে না। কারণ তখন তারা এমন একটা পর্যায়ে চলে যায় যে তারা ভাবে যে তারা তো একসাথে রয়েছে। কিন্তু ওই ক্ষুদ্র ফাটলটি একটা সময় যে কখন বড় আকারে রূপ নেয়, তখন সেটা কেউ টের পায় না। আসলে সম্পর্কের প্রতিটি ব্যাপারকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। কারণ হতেই পারে, কোনো কারণে একজন আরেকজনের উপরে বিরক্ত হয়েছে। কিন্তু সেটা যেন বেশিদিন না থাকে, সেই ব্যাপারগুলো তো অবশ্যই খেয়াল রাখতে হবে। তবেই একটা সম্পর্ক সুন্দরভাবে চলবে।


ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.062
BTC 67215.18
ETH 2054.02
USDT 1.00
SBD 0.48