কাছের মানুষগুলোকেই অচেনা লাগে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

জীবনের এক এক পর্যায়ে আমরা এক এক রকমের সম্মুখীন হই। অর্থাৎ, ব্যাপারের সম্মুখীন হয়ে, ব্যাপার আসলে অনেক রকমের থাকে। কিন্তু অনেক ঘটনা আমাদের মন কেমনভাবে দাগ কেটে যায়, যে ওই ঘটনাগুলো আসলে আমাদের মন থেকে যায় না।জীবনের প্রতিটি ধাপে ধাপে এমন এমন সব ঘটনা আমাদের সামনে আসে, এমন এমন সব ব্যাপার আমরা উপলব্ধি করতে পারি, যে উপলব্ধিগুলো জীবনে আসার পরে, সত্যি কথা বলতে, আমরা হয়তো আর আগের মতন ওইভাবে ভাবতে পারি না। কিংবা আমরা হয়তো আগের মতন আর চিন্তা করতে পারি না। এটা একটা ব্যাপার, যে আসলে আমরা অনেক কিছুই উপলব্ধি না করতে পারা সত্ত্বেও, যখন আমাদের সামনে চলে আসে, তখন সেটাকে সহ্য করে নেওয়া কিংবা মেনে নেওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়।

আমার কাছে যে ব্যাপারটি সবচেয়ে বেশি কঠিন লাগে, সেটা হলো মাঝেমধ্যে এমন এমন সব পরিস্থিতি কিংবা ঘটনার বিবরণ আমাদের দেখতে হয়, কিংবা ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়, যেখানে দেখা যায় যে, আসলে কাছের মানুষগুলোকে তখন অনেক বেশি অচেনা লাগে। কারণ, আমাদেরকে কষ্ট দেয়, আমাদের আঘাত করে আমাদের ওই কাছের মানুষগুলোই। ওই মানুষগুলোই আমাদেরকে এমনভাবে দুঃখ দেয়, যেন আমরা যেটা কখনোই কল্পনা করতে পারি না।আসলে আমরা আমাদের কাছের মানুষগুলোকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। আর যাদেরকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, তারা যখন আমাদেরকে ঠকায়, তারা যখন আমাদের সাথে খারাপ আচরণ করে তখন সেটা আমরা নিজেরাই মেনে নিতে পারি না। এবং নিজের অজান্তে, আসলে আমরা আমাদের এই ভালোবাসার মানুষগুলোকে চিনতে পারি না।

এই ব্যাপারটি মাঝেমধ্যে আমাকে অনেক কষ্ট দেয়। কারণ, জীবনে আসলে যথেষ্ট বড় হয়েছি। তো এই বয়সে অর্থাৎ যতটুকু বয়স অন্তত পার হয়েছে, ততটুকু বয়সে একটা ব্যাপার খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যে বিপদের সময়, আসলে ওই মানুষগুলোই কেমন যেন অচেনা হয়ে যায়।অর্থাৎ, খুব দূরে হয়ে যায়। আর যারা খুব কাছে থাকে, ওরাই সবচেয়ে বেশি দূরের হয়ে যায়। এটা আসলে অনেক বেশি কষ্টের।

ABB.gif