স্মার্টফোন না থাকলে জীবনটা কেমন হতো?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে স্মার্টফোন না থাকলে জীবনটা কেমন হতো, এটা ভাবতেও অনেকটা অবাক লাগে। কারণ এটা কিন্তু ভাবনাচিন্তার মতন ব্যাপার নয়। কারণ যতদিন যাচ্ছে, তত আমাদের স্মার্টফোন এত বেশি প্রয়োজন, স্মার্টফোন না থাকলে আমাদের কি হতো—এটা যেন আমরা চিন্তাই করতে পারি না। কিংবা স্মার্টফোন ছাড়া একটা দিন আমরা কোনভাবেই ভাবতে পারি না। আর বিশেষ করে একটা কথা তো না বললেই নয়, সেটা হল আমরা যদি আসলে স্মার্টফোনের ব্যাপারে একটু ভাবি, তাহলে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারব যে স্মার্টফোন যতদিন যাচ্ছে, ততই তার নিজের আয়ত্তে আমাদের নিয়ে নিচ্ছে।

কারণ আপনি নিজেই চিন্তা করে দেখুন, এমন কোন আসলে ক্ষেত্র নেই যেখানে স্মার্টফোনের ব্যবহার হচ্ছে না, কিংবা যেখানে আসলে স্মার্টফোনের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিটি সেক্টরে এই স্মার্টফোনের প্রয়োজনীয়তা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাই আজকে হঠাৎ মনে হল, এই যে স্মার্টফোন আমাদের জন্য এত বেশি প্রয়োজনীয় হয়ে পড়ছে এবং স্মার্টফোন যে এত বেশি আসলে আমাদেরকে ওতপ্রোতভাবে নিজের মধ্যে জড়িয়ে নিচ্ছে, সেটা কি আসলে আমাদের জন্য ভালো হচ্ছে নাকি খারাপ? কারণ এটা আসলে আমাদের জন্য খারাপ হচ্ছে, এটা আমি একটু হলেও বলতে পারি। কারণ প্রযুক্তি যদি আমাদের কন্ট্রোল করে, তবে সেটা অবশ্যই মানবজাতির জন্য সুখকর কিছু নয়।

আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে, স্মার্টফোন আসলে আমাদেরকে অবশ্যই অনেক উপকার দিচ্ছে, কিংবা অনেক লাভ দিচ্ছে, কিন্তু স্মার্টফোন থেকে সব সময় আসলে কিছুটা দূরে থাকার চেষ্টা করাটাও অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এতে করে আসলে আমাদের জীবনে অনেকটাই সফলতা ফিরে আসবে বলে আমি মনে করি। কারণ আমরা এই স্মার্টফোনে অনেক অতিরিক্ত সময় ব্যয় করি, যেটা আমাদের জীবনের মূল্যবান সময় হিসেবেই বলা চলে।

ABB.gif