স্বার্থপর হওয়া কি এখনকার জীবনের টিকিট?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এই সময়ে স্বার্থপর হওয়া যেনো একটা স্বাভাবিক জিনিস হয়ে গেছে। আগে আমরা ছোটবেলায় শিখেছি মানুষকে সাহায্য করতে হয়, পাশে থাকতে হয়, ভালোবাসতে হয়। কিন্তু বড় হতে হতে বুঝি এই নিয়মগুলো শুধু বইয়ের পাতায় ভালো শোনায়। বাস্তবে সবাই নিজের ভালোটা আগে দেখে। চারপাশে তাকালেই বোঝা যায়, যে যত বেশি নিজের কথা ভাবে, নিজের ভালো বুঝে চলে, সে ততো ভালো থাকে। অন্যের জন্য যত কিছু করি, শেষ পর্যন্ত কষ্ট নিজের ঘাড়েই এসে পড়ে।

এখনকার সময়ে কেউ আপনার কষ্টের কথা মনে রাখে না। আপনি পাশে থেকেছেন, বিপদে সাহায্য করেছেন, সেটার কোনো দাম নেই। বরং যখন নিজের কথা ভেবে সিদ্ধান্ত নেন তখন অনেকেই আপনাকে খারাপ বলবে, স্বার্থপর বলবে, কিন্তু নিজের শান্তি তখনই বেশি থাকে। এখনকার সমাজে নিজের ভালো বুঝে চলা মানেই টিকে থাকা। কারণ বেশি ভালো হতে গিয়ে শুধু নিজের অপমান আর ঠকতে হয়।

অনেক সময় এমনও দেখা যায়, যে মানুষদের জন্য দিনরাত কষ্ট করেছেন তারাই সময় এলে পাশ কাটিয়ে চলে যায়। যাদের জন্য নিজের স্বপ্ন, নিজের ভালো লাগা, নিজের শান্তি সব কিছু ছেড়ে দিয়েছেন তারাই পরে বোঝায় না এমনভাবে ব্যবহার করে যেন আপনি কোনোদিন তাদের কিছুই দেননি। তখনই মনে হয়, যদি একটু বেশি নিজের কথা ভাবা হতো তাহলে হয়তো এই কষ্ট পেতে হতো না।

এখন যেভাবে জীবন চলছে, সেখানে স্বার্থপর হওয়া ছাড়া অন্য কোনো উপায়ও দেখা যায় না। নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন, নিজের ভালো থাকার জন্য নিজেকেই লড়তে হয়। অন্যের ভালো করতে গিয়ে নিজের স্বপ্নগুলো ছেড়ে দিলেই পরে আফসোস থেকে যায়। কেউ এসে বলবে না আপনার জন্য আপনি এই কাজ করুন। তাই বর্তমান সময়ের টিকিট যেন নিজের ভালো বোঝা আর স্বার্থপর হওয়া।

সবাই নিজের মতো চলতে শিখেছে। যত বেশি নিজের কথাটা শোনা যায়, তত শান্তিতে থাকা যায়। এখন স্বার্থপর হওয়া মানেই খারাপ না, বরং নিজের প্রতি সৎ থাকা। নিজের শান্তি আর স্বপ্নের জন্য দরকার হলে না বলার সাহস রাখা। তাই এখন মনে হয় স্বার্থপর হওয়া টিকে থাকার একটা সহজ উপায়।


ABB.gif