মানুষের আসল চেহারা চেনা খুব কঠিন!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মুখোশ খুব অদ্ভুত বস্তু!মানুষকে বাইরে থেকে দেখে যেমন মনে হয়, ভেতরে তেমন নাও হতে পারে। অনেকে খুব ভদ্র, হাসিখুশি আর ভালো ব্যবহার করে, কিন্তু সেটা হয়তো শুধু দেখানোর জন্য। আসলে কেমন, সেটা বোঝা খুবই কঠিন। আপনি কারো সাথে যতদিনই থাকেন না কেন, তার আসল চেহারা বুঝতে অনেক সময় লেগে যায়। কিছু মানুষ সামনে একরকম, আর পিছনে অন্যরকম আচরণ করে। এই ফারাকটাই আসল সমস্যা তৈরি করে।আমরা অনেক সময় মানুষের ভালো দিক দেখে তাকে বিশ্বাস করে ফেলি। কিন্তু পরে দেখা যায়, সেই বিশ্বাস ভেঙে গেছে। কারণ, মানুষ তার আসল রূপটা প্রথমে দেখাতে চায় না। যখন কোনো স্বার্থ জড়িত হয়, তখন ধীরে ধীরে তার ভেতরের দিক বের হয়ে আসে। এটা খুব কষ্টের, কিন্তু বাস্তব। আপনি যত ভালোই হোন, কেউ যদি ভেতরে থেকে আপনার জন্য ভালো না চান, তাহলে একসময় সেটা আপনাকে বুঝিয়ে দেবে তার আচরণ দিয়ে।
অনেকে মুখে মিষ্টি কথা বলে, সাহায্যের ভান করে, কিন্তু আসলে সুযোগের অপেক্ষায় থাকে। আপনার বিপদে বা কষ্টে তখনই বোঝা যায়, কারা সত্যিকারের আপনার মানুষ। কারণ আসল চেহারা বোঝার সবচেয়ে বড় সময় হলো কঠিন মুহূর্ত। সুখে দুঃখে যে পাশে থাকে, তার মুখোশ থাকে না। কিন্তু যাদের স্বার্থ থাকে, তারা সেই সময়েই আসল রূপ দেখায়।এজন্য অন্ধভাবে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। সময় নিয়ে, আচরণ দেখে, পরিস্থিতিতে কেমন আচরণ করে সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া ভালো। প্রথম দেখায় বা কয়েকদিনের মেলামেশায় কাউকে ভালো বা খারাপ বলা ঠিক না। কারণ মানুষ তার মুখোশ পরে অনেকদিন থাকতে পারে।

