সম্পর্কের ক্ষেত্রে আস্থাই আসল ভিত্তি!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষের জীবনে সম্পর্ক সবচেয়ে বড় শক্তি।পরিবার,বন্ধুত্ব বা দাম্পত্য সব ধরনের সম্পর্কই টিকে থাকে এক অদৃশ্য বন্ধনে।সেই বন্ধনের নাম হলো আস্থা।আস্থা ছাড়া সম্পর্ককে যতই সুন্দরভাবে সাজানো হোক না কেন তা দীর্ঘস্থায়ী হয় না।আস্থা মানে হলো একে অপরের প্রতি বিশ্বাস রাখা।সম্পর্কের মানুষটির কাছে নিজের অনুভূতি,চিন্তা বা দুর্বলতা প্রকাশ করতে পারার সাহস আসে তখনই,যখন আমরা জানি সে আমাদের আঘাত করবে না। আস্থা থাকলে দূরত্ব কমে যায় আর নেই কোনো লুকোচুরি। কিন্তু একবার যদি আস্থায় ভাঙন ধরে,তবে সবচেয়ে শক্ত সম্পর্কও মুহূর্তে দুর্বল হয়ে পড়ে।
এই যে প্রায়ই দেখা যায় সম্পর্ক ভাঙার মূল কারণ অবিশ্বাস। সামান্য সন্দেহ থেকেই শুরু হয় ঝগড়া,ভুল বোঝাবুঝি এবং শেষ পর্যন্ত ভাঙন।অথচ আস্থাই হলো সেই শক্তি যা ঝড়ঝাপটাতেও সম্পর্ককে টিকিয়ে রাখে।আস্থা তৈরি করা সহজ নয়,তবে ধরে রাখা আরও কঠিন। প্রতিদিনের ছোট ছোট কাজ যেমন প্রতিশ্রুতি রক্ষা করা,মিথ্যা না বলা একে অপরের পাশে দাঁড়ানো এসবই আস্থা তৈরি করে। আবার সামান্য প্রতারণা বা প্রতিশ্রুতি ভঙ্গ মুহূর্তেই সেই আস্থাকে ধ্বংস করে দেয়।আস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সম্মান।যখন আমরা কারো প্রতি আস্থা রাখি,তখন তাকে সম্মানও দিই। এর ফলে সম্পর্ক আরও দৃঢ় হয়।বিপরীতে অবিশ্বাস কেবল অপমানই নয় সম্পর্ককে দুর্বল করেও দেয়।


Hi @steem-articles,
🎲 SteemLudo is waiting for new players!
Play SteemLudo, challenge real players using STEEM, and earn up to 1.9× STEEM rewards when you win your matches.
Want more rewards?
Share your SteemLudo gameplay experience by making a post on steem and receive handsome rewards with a guaranteed vote.
🎁 Invite more players with your invitation code and earn up to 110 STEEM!
🎮 Play Now: https://www.steemx.org/ludo
💬 Join Discord: https://discord.gg/JyW7v8STG