সহ্যশক্তির সাথে যেনো পাল্লা দেয়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে এমন একটা ব্যাপার নিয়ে লেখালেখি করতে এসেছি, যে ব্যাপারটি আসলে সত্যি কথা বলতে আমাদের অনেকের সাথেই ঘটে থাকে। আবার এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এটা অন্যের সাথে ঘটায়। অর্থাৎ আমি অবশ্যই এটা কাউকে আলাদা করে বলছি না, কারণ এইসবের মধ্য দিয়েই আসলে আমরা যাই। আর আমাদের মধ্যে অনেক রকম কোয়ালিটি থাকে, সেটা খারাপ হোক কিংবা ভালো সবকিছু মিলিয়েই আসলে আমরা।

এই পরিস্থিতি তো আমাদের অনেকের মধ্যেই দেখা যায়। অনেক খারাপ কোয়ালিটি থাকে, তো সেটা যেমন মেনে নিতে হয়, ঠিক একইভাবে আসলে আমরা অনেক মানুষ রয়েছি যারা অন্যকে কষ্ট দিতে অনেক বেশি পছন্দ করি সেটাও মেনে নিতে হয়।

কারণ এটা আমি আসলে অনেক ক্ষেত্রেই দেখেছি, যে কিছু কিছু মানুষ রয়েছে যারা অনেক বেশি সহ্য করতে পারে। যারা হয়তো সারাক্ষণ সবকিছু করার পরেও তাদের সাথেই সকল অন্যায় করা হয়, তাদের কাছেই সকল অন্যায় আবদার করা হয়, এবং তারা সেটা সবকিছু আসলে মেনে নেয়।একেবারে বলা চলে যে মুখ বুঝে মেনে নেয়।

তো আমি আসলে সে ক্ষেত্রে যেটা দেখেছি, যে তারা হয়তো এটা ভাবে যে সহ্য করে নিলেই শেষ হয়ে যায়, কিংবা সহ্য করে নিলেই হয়তো ব্যাপারটি এখানেই সমাপ্ত হবে। কিন্তু ব্যাপারটি তেমন আসলেই কি ঘটে? আমার মতে ব্যাপারটি তেমনটা মোটেও ঘটে না।

কারণ আমি যেটা খেয়াল করেছি, আর আমি যে উপলব্ধি করেছি, সেটা হলো যে মানুষগুলো সারাক্ষণ সহ্য করতে থাকে, তাদের সহ্যশক্তির সাথে সাথে ওই তার অপর প্রান্তের মানুষগুলোর দেওয়া কষ্টের পরিমাণ যেন আরও বেশি বেড়ে যায়। কারণ যারা কষ্ট দিতে পারে, কিংবা যারা কষ্ট দিতে চায়, তারা আসলে খুব ভালোভাবে বুঝে যায় যে অন্য মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে একটা আলাদা ক্ষমতা রয়েছে। এবং যেহেতু তার বিপরীতে থাকা মানুষটি ওই কষ্টটি সহ্য করে নিচ্ছে, সে ক্ষেত্রে তারা কষ্ট দেওয়ার পরিমাণ আরও বাড়িয়ে দেয়।

আসলে এটা অনেক বড় এক নির্মমতা বলা চলে, কারণ আমাদের মানুষের মধ্যে এই ধরনের কোয়ালিটি থাকা কখনোই কাম্য নয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.051
BTC 68407.38
ETH 2013.65
USDT 1.00
SBD 0.49