গ্রুপ ওয়ার্কে গ্রুপ মেম্বারকেও তেমন হতে হয়!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা অনেকেই রয়েছি, যাদের সব সময় অথবা অনেক সময়, কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই গ্রুপ ওয়ার্ক করতে হয়। তো, গ্রুপ ওয়ার্ক করা একটা ভালো ব্যাপার, কারণ একসাথে মিলে আমরা যদি কাজ না করি, তাহলে সে ক্ষেত্রে আসলে গ্রুপ ওয়ার্ক করার মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হবে না। আর চাকরির ক্ষেত্রে এটা অনেক বেশি জরুরি, কারণ চাকরির ক্ষেত্রে কিন্তু আমরা যতই একলা কাজ করতে পছন্দ করি না কেন, সেটা কিন্তু সম্ভব হয় না। কারণ এখানে যেমন কাজের ক্ষেত্র অনেক বড়, ঠিক একইভাবে এখানে অনেক কাজ একসাথে করতে হয়। আর অনেক কাজ যখন একসাথে করতে হয়, তখন সেটা একা করা কখনোই সম্ভব হয় না।
তাই আসলে অনেক সময় আমরা না চাইলেও, কিংবা আমরা স্বাচ্ছন্দ্য বোধ না করলেও, আমাদেরকে কিন্তু গ্রুপ ওয়ার্ক করতে হয়। আর এই গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে আমি যেটা বিশেষভাবে লক্ষ্য করেছি, সেটা হলো গ্রুপ ওয়ার্ক করা তখনই অনেক বেশি স্বাচ্ছন্দ্যের হয়, কিংবা অনেক বেশি ভালোলাগার হয়, যখন আমরা দেখি যে গ্রুপ ওয়ার্ক করার সময় আসলে আমার গ্রুপ মেম্বার বা আমার পার্টনার রয়েছে, সে আমার মতন একই মেন্টালিটির মানুষ। আসলে এই গ্রুপ ওয়ার্ক করার সময় যেটা অনেক বেশি ভালোভাবে খেয়াল রাখতে হয়, সেটা হলো আমার গ্রুপ মেম্বার যেন আমার জন্য বিরক্ত না হয়।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা দেখেছি, অনেক মানুষ এটার দিকে মোটেও কোনো বিশেষ নজর দেয় না। আর তাই আমার মনে হয় যে গ্রুপ ওয়ার্ক করার ক্ষেত্রে গ্রুপ মেম্বারকেও ততটাই বিচক্ষণ এবং অসাধারণ হতে হয়। কারণ এই ব্যাপারগুলো একজন গ্রুপ মেম্বারের মধ্যে না থাকলে, তার জন্য কিন্তু তার অন্য গ্রুপ মেম্বারগণ এই ব্যাপারটিকে অনেক বেশি সাফার করেন। আসলে এটা অনেকেই বুঝতে পারে না। অনেকেই ভাবে যে আমি আমার মতন করেই চলবো, কোনো কাজ করবো না। কিন্তু এমনটা হয় না। অর্থাৎ, আমার মতন করেই কিংবা নিজের মতন করে চললেই কিন্তু কাজটি হয়ে যায় না।


After reading your sharing, I can sense your genuine understanding of "teamwork," especially your point about "making team members uncomfortable because of myself." Many people don't reflect on this, so your awareness is commendable.
I also agree with you. Group work isn't simply about putting people together; it requires mutual responsibility and cooperation. Otherwise, it can drag the whole team down. You mentioned that "similar ways of thinking make things easier," which is true, but difficult to achieve completely in reality. Therefore, finding a balance between different ways of thinking is perhaps more important.
If I were to offer a writing suggestion, perhaps adding a more specific example, such as a memorable group work experience (successful or unsuccessful), would make it more relatable and easier for readers to understand your point.
I'd like to ask, in your experience with group work, is there a single experience that left a deep impression on you? Was it good or unpleasant?