ভালোবাসা ছড়িয়ে দেওয়ার শক্তি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু কিছু মানুষ আছে, দেখবেন আসলে ওই মানুষগুলো হুট করে আপনার আশেপাশে আসলে আপনার মনে হবে যে আপনি যেন একটা পজিটিভ এনার্জি অনুভব করছেন। আসলে মানুষগুলো সত্যিই নিজেদের মধ্যে একটা পজিটিভ এনার্জি নিয়ে আসে। তারা আসলে এমন একটা এনার্জি নিয়ে আসে, যে এনার্জিটা আপনি কাজে লাগাতে পারবেন। আসলে কিছু কিছু মানুষের মধ্যেই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক অসম্ভব শক্তি থাকে। এই শক্তি দিয়ে তারা তাদের চারপাশকে মাতিয়ে রাখে, তাদের চারপাশে ভালোবাসা ছড়িয়ে দেয়। এটা সবার মধ্যে থাকে না আর চাইলেও এটা সবার মধ্যে আনা সম্ভব নয়। কারণ সৎ সাহস, ভালোবাসা এইসব সবার মধ্যে থাকে না।

আসলে যে মানুষগুলো সবার মধ্যে ভালোবাসা ধরিয়ে দিতে পারে, তারা সত্যিই অসামান্য হয় বলেই আমি মনে করি। কারণ আমাদের মধ্যে আসলে যত দিন যাচ্ছে, তত যেন কালিমা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর মনের কালি দূর করে অন্য মানুষের জন্য ভাবা, অন্য মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মধ্যে যে শক্তি রয়েছে, সেটা হয়তো আমরা কখনোই খুব একটা অনুভব করতে পারি না। কিন্তু এই ব্যাপারটা আমাদের অনুভব করতে পারা উচিত। কারণ এই যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য যে শক্তি দরকার হয়, সেটার জন্য কিন্তু সত্যিই একটা নিজস্ব ইচ্ছা দরকার হয়। এই ইচ্ছা ছাড়া কখনোই সেটা সম্ভব নয়।

অন্যদের মধ্যে, সকলের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মতো মহৎ কাজ আর কিছু হয় না। কারণ আমাদের চারপাশে আসলে অনেক অনেক অপ্রয়োজনীয় অস্বাভাবিকতা দেখা যায়, যেটার কোনো প্রয়োজন নেই। যে খারাপ কাজগুলোর প্রয়োজন নেই, সেই খারাপ কাজগুলোকে আমাদের সমাজে অনেক বেশি দেখা যায়। আর সেগুলোকে সরিয়ে কেউ যখন ভালোবাসা ছড়িয়ে দেয়, কেউ যখন ভালো কাজগুলোকে এপ্রিশিয়েট করে, ভালো ব্যাপারগুলোকে প্রাধান্য দেয়, তখন সেটা সত্যিই দারুণ একটা ব্যাপার হয়। আসলে আমরা এটা খেয়াল করি না। তবে যারা ভালোবাসা ছড়িয়ে দিতে পারে, তারা সত্যিই অমূল্য রত্ন হয়। আর ওই অমূল্য মানুষগুলোকে একটু যত্ন করাই কিন্তু আমাদের কাজ। কারণ ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মতন মানুষের অভাব অনেক বেশি।


ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 66565.75
ETH 2056.80
USDT 1.00
SBD 0.50