সুখের সময় মানুষ কেনো মানুষ চেনে না?
আসলে এই প্রশ্নটি করার কারণ হলো, বেশিরভাগ সময় খেয়াল করবেন যে আমরা আমাদের সুখের সময় আসলে মানুষ চিনতে পারি না। এটা অনেকভাবেই দেখবেন যে আমাদের যখন জীবনে কোনো সুখ আসে কিংবা আমরা যখন জীবনে অনেক সুখী হই, তখন দেখা যায় আমরা আর মানুষ চিনতে পারি না। অর্থাৎ আমরা আসলে কে ভালো, কে খারাপ, সেটা আর কোনোভাবেই তফাৎ করতে পারি না। কারণ তখন আমাদের চারপাশে সকলেই আমাদেরকে ঘিরে থাকে এবং একটা খুশির মুহূর্ত ছড়িয়ে রাখে, যার কারণে আমাদের মনে হয় যে সকলেই আমাদের ভালো চায়, সকলেই আমাদের জন্য অনেক ভালো।
কিন্তু এটা মোটেও ঠিক নয়। সকলেই আমাদের জন্য ভালো না এবং সকলে আমাদের ভালো চায়ও না। এমনকি অনেক মানুষ রয়েছে যারা আসলে আমাদের ভালো দেখতেই পারে না, যারা আমাদের ভালো দেখলেই অনেক বেশি বিরক্ত হয়। এবং এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে ওই মানুষগুলোকে আমরা বেশিরভাগ সময় আমাদের আশেপাশে রাখি, আমাদের চারপাশে তাদেরকে থাকতে দিই এবং তারাই যেন আমাদের চারপাশটাকে ঘিরে রাখে। যার কারণে তারা যে কিভাবে আমাদের ক্ষতি চায় কিংবা তারা যে কিভাবে আমাদের ক্ষতি করে, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না।
আর এই যে সুখের সময় আমরা মানুষ চিনতে পারি না, এটাই আমাদের অনেক বড় একটি সমস্যা এবং এটাই আমাদের জন্য কত বড় ক্ষতি করে দেয়, সেটা আমরা বুঝতে পারি না। কারণ সুখের সময় মানুষ যদি আমরা চিনতে না পারি, তখনই আসলে দেখা যায় আমরা মানুষ চিনতে সবচেয়ে বেশি ভুল করে ফেলি।

