মন খারাপ থাকলে অনেকেই আমাদের দূরে সরিয়ে দেয়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এই ব্যাপারটা প্রায়ই চোখে পড়ে। যখন মন ভালো থাকে, হাসিখুশি থাকা যায়, তখন অনেক মানুষই আমাদের পাশে থাকে। তখন সবাই খোঁজখবর নেয়, কথা বলে, সময় কাটাতে চায়। কিন্তু যখন মন খারাপ থাকে, ভেতরটা যখন ভেঙে পড়ে, তখন আশেপাশের অনেক মানুষ এমনভাবে এড়িয়ে চলে যায় যেন আপনি কোনো বোঝা। যেন মন খারাপ মানেই সমস্যা আর সবাই সেই সমস্যা থেকে দূরে থাকতে চায়।

এই জিনিসটা খেয়াল করলে বোঝা যায়, মানুষ শুধু ভালো সময়ের সঙ্গী খুঁজে। খারাপ সময়ে কেউ খুব বেশি পাশে থাকতে চায় না। আর মন খারাপ থাকলে তো সেটা আরও বেশি স্পষ্ট হয়ে উঠে। মন খারাপের সময় মানুষ একটু বেশি সংবেদনশীল হয়ে পড়ে, একটু বেশি ভালোবাসা বা যত্ন চায়। কিন্তু তখনই চারপাশের মানুষগুলো এমন ব্যবহার করে যেন আপনি দুর্বল, আপনাকে সহ্য করা কঠিন।

আসলে মন খারাপ থাকলে অনেকেই বুঝতে চায় না যে তখন একটু সাপোর্ট পেলে, একটু ভালোবাসা পেলে হয়তো ভালো থাকা সম্ভব। বরং এই সময়েই বেশিরভাগ মানুষ আরও বেশি অবহেলা দেখায়, এড়িয়ে চলে। আর তখনই বোঝা যায় কারা আসলে সত্যিকারের আপন আর কারা শুধু ভালো সময়ের জন্য পাশে ছিল। এই কারণেই অনেকেই মন খারাপ থাকলে একা থাকতে পছন্দ করে, কারণ তখন কাউকে বুঝিয়ে ভালো থাকার শক্তিও থাকেনা।

সবাই শুধু দেখে কে হাসছে, কে মজা করছে, কে ভালো আছে। কার মন ভেতরে থেকে কেমন আছে সেটা নিয়ে কারও মাথাব্যথা নেই। অনেক সময় তো এমনও হয় মন খারাপের কথা বললে উল্টা বলা হয়, এত নেগেটিভ কেন? অথচ মন খারাপ হলে মানুষ একটু কথা শুনতে চায়, একটু বোঝানোর মানুষ চায়।

এই সমাজে একটাই সহজ হিসাব চলে যখন আপনি ভালো থাকবেন তখন অনেক মানুষ, অনেক খোঁজ, অনেক কথা। আর মন খারাপের সময় নিজেরাই বুঝতে হবে কিভাবে নিজেকে সামলে নিতে হয়। তাই মন খারাপ হলে সবার থেকে বেশি নিজের পাশে থাকতে শিখতে হবে। অন্যদের কাছ থেকে সব সময় ভালোবাসা আশা করলে বারবার হতাশ হতে হবে। নিজের খারাপ সময়ে নিজেই নিজের বন্ধু হওয়াটাই সবচেয়ে বেশি দরকার।


ABB.gif