দ্রুত সফলতার পেছনে ছোটার যাত্রায় আমরা কী হারাচ্ছি?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
দ্রুত সফলতার পেছনে ছোটার যাত্রায় আমরা যেটা হারাচ্ছি সেটা হয়তো অনেকেই বুঝেও না বুঝার ভান করে থাকে। আমাদের সমাজ এখন এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে ধৈর্য্য শব্দটা একপ্রকার বিলুপ্ত হতে বসেছে। সবাই শুধু চায় তাড়াতাড়ি কিছু একটা করে ফেলতে, তাড়াতাড়ি কিছু একটা পেয়ে যেতে। ছোটবেলায় শেখানো হতো ধাপে ধাপে এগিয়ে যেতে, কিন্তু এখনকার সময়ে সবাই যেনো সিঁড়ি ভাঙার ধৈর্য হারিয়ে লিফট খোঁজে।এই তাড়াহুড়ার মধ্যে সবচেয়ে বড় যেটা হারিয়ে ফেলছি সেটা হলো শেখার প্রক্রিয়াটা। আপনি যখন দ্রুত কিছু করতে চান, তখন আপনি প্রায়ই সহজ রাস্তা খোঁজেন, শর্টকাট খোঁজেন। এতে করে হয়তো সাময়িকভাবে কিছু অর্জন হয়, কিন্তু সেই অর্জনের ভিতরে গভীরতা থাকে না। আপনি বুঝতে পারেন না কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় নিজেকে গঠন করার দরকার ছিল।
আরেকটা বড় সমস্যা হচ্ছে মানসিক চাপ। আপনি যত বেশি দ্রুততার দিকে ছুটবেন, তত বেশি আপনি নিজের ওপর চাপ বাড়িয়ে ফেলবেন। এই চাপ থেকেই তৈরি হয় হতাশা, অবসাদ, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা। অনেক সময় দেখা যায় সফলতার পেছনে ছুটতে গিয়ে মানুষ নিজের পরিবার, নিজের বন্ধুবান্ধব এমনকি নিজের স্বাস্থ্যকেও উপেক্ষা করে। এটা ভাবার সময় থাকে না যে সফলতা তো জীবনের একটা অংশ, পুরো জীবন নয়।এভাবে প্রতিযোগিতায় জেতার জন্য আমরা নিজেরাই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই। অন্যের সাথে তুলনা করতে করতে আমরা নিজের ভেতরের শান্তিটা হারিয়ে ফেলি। সামাজিক মাধ্যমেও এর প্রভাব পড়ে। কার কী আছে, কে কোথায় গেল, কে কত কিছু করছে এসব দেখে নিজের অজান্তেই আমরা মনে করি আমরা পিছিয়ে যাচ্ছি। অথচ সবাই যে যার টাইমলাইনে আছে, সেটা মানতে চাই না।
সবশেষে যেটা বলা দরকার সেটা হলো, দ্রুত সফলতা চাওয়া খারাপ কিছু নয়। কিন্তু সেই চাওয়ার পেছনে যদি মূল্য হয় আপনার নিজের মানসিক শান্তি, সম্পর্ক, এবং শেখার ক্ষমতা, তাহলে সেটা আর সফলতা না, সেটা হয়ে যায় ক্ষয়। সফল হওয়া দরকার, কিন্তু সেটা যেনো এমন না হয় যে আপনি নিজেকেই হারিয়ে ফেললেন। সফলতার পথ যদি ধীরেও হয়, তাতে অন্তত নিজেকে ধরে রাখা যায়।

