অবৈধ ব্যবসায় আঙ্গুল ফুলে কলাগাছ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

অবৈধ ব্যবসার দিকে তাকালে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, সেটা হলো এই পথে যারা হাঁটে, তারা অনেক সময় অল্প সময়ে অনেক কিছু পাওয়ার নেশায় পড়ে যায়। একেবারে কথায় আছে, আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। কিন্তু এর পেছনের বাস্তবতা আসলে তেমন সুন্দর নয়। অবৈধ উপায়ে পাওয়া অর্থ বা সাফল্য যত দ্রুত আসে, ঠিক তত দ্রুতই ঝরে যায়।আপনারা আসলে একটু একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন, অবৈধ ব্যবসায় জড়ানো মানুষ হয়তো শুরুতে অনেক বিলাসিতা, নাম-যশ, আর বড়লোকি জীবন দেখাতে পারে। চারপাশের মানুষ অবাক হয়ে ভাবে কীভাবে এত অল্প সময়ে এতটা সাফল্য পেলো! কিন্তু এই সাফল্যের ভেতরে লুকিয়ে থাকে অস্থিরতা, ভয় আর অনিশ্চয়তা। অবৈধ পথে পাওয়া টাকায় যেমন প্রকৃত শান্তি আসে না, তেমনি সমাজের দিক থেকেও সেটা কখনোই সম্মানের জায়গা তৈরি করতে পারে না।

আসলে বৈধ পথে চলা হয়তো সময়সাপেক্ষ, কষ্টসাধ্যও হতে পারে, কিন্তু সেই পথের অর্জনই টেকসই হয়। অন্যদিকে অবৈধ ব্যবসা সাময়িকভাবে আঙ্গুল ফুলে কলাগাছ বানালেও, শেষমেষ সেটাই হয়ে ওঠে ধ্বংসের কারণ। কারণ আইন, সমাজ আর বাস্তবতা সব মিলেই একসময় এর পরিণতি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়।তাই আমি এ বিশয়ে বলতে চাই যে অবৈধ ব্যবসায় কেউই দীর্ঘস্থায়ী সুখ পায় না। প্রকৃত সাফল্য আসে সেই পথেই যেখানে পরিশ্রম, সততা আর ধৈর্য জড়িয়ে থাকে। আর এই সাফল্য হয়তো সময় নেয়, কিন্তু একবার গড়ে উঠলে সেটা কখনো সহজে হারায় না।আসলে এসব বিষয়ে আমাদের সচেতনতা গড়ে তোলা সময়ের দাবী!

ABB.gif