হতাশা কাটিয়ে নতুনভাবে শুরু করার সাহস

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

হতাশা এমন এক অনুভূতি যা আমাদের ভেতরকে ভেঙে দেয়, স্বপ্নগুলোকে থামিয়ে দেয় আর জীবনের পথকে অন্ধকার করে তোলে। আসলে আসল ব্যাপার হলো যতো বড় হতাশাই আসুক না কেনো জীবনের চলা থেমে থাকে না। এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না তাই আমাকেও থেমে থাকা চলবে না।এই ভেঙে পরে বসে থাকার চেয়ে মাথা উঁচু করে নতুন করে শুরু করার সাহসটাই আসল শক্তি।হতাশা কাটাতে হলে প্রথমেই মেনে নিতে হবে যে ব্যর্থতা জীবনেরই একটি অংশ। আজকে যদি আমি হেরে যাই, কাল আবার জিততে পারব। প্রত্যেকটি ব্যর্থতা আমাকে শিক্ষা দেয়, কীভাবে আবার দাঁড়াতে হয়, কীভাবে আরও শক্ত হতে হয়। জীবনের প্রতিটি ধাক্কাই যেন একেকটি সোপান, যা আমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়।

নতুনভাবে শুরু করার জন্য সবচেয়ে জরুরি হলো আত্মবিশ্বাস।আমি যদি নিজেকেই বিশ্বাস না করি, তবে পৃথিবীর কেউই আমাকে বিশ্বাস করবে না। ছোট ছোট পদক্ষেপ নিলেও সেটা সাহসের শুরু। হয়তো পথটা কঠিন হবে, হয়তো অনেকে পাশে থাকবে না, কিন্তু তবুও যদি আমি দৃঢ় মন নিয়ে দাঁড়াই, তবে একদিন সেই নতুন পথই আলো দেখাবে।হতাশা কাটাতে নিজেকে সময় দেওয়াও খুব জরুরি। একদিনে সব কিছু সম্ভব নয়, তাই ধৈর্য ধরে এগোতে হবে। মন খারাপ হলে নিজের ভালো লাগার কাজ করা, প্রিয়জনের সাথে কথা বলা কিংবা প্রার্থনা এসবই ভেতরের শক্তি বাড়ায়। আমি যদি মানসিকভাবে শক্ত হতে পারি, তবে নতুন শুরু করার জন্য সাহস খুঁজে পাওয়া সহজ হবে।

আমাদের আসলে মনে রাখতে হবে জীবন একটাই। সময় চলে গেলে আর ফিরে আসে না। তাই ভেঙে পড়ে সময় নষ্ট না করে সেই সময়টুকু দিয়ে নতুনভাবে দাঁড়ানোই আসল কাজ। হতাশা যতো গভীরই হোক, তার পরেই আসে নতুন সূর্যোদয়। তাই সাহস করে সামনে এগিয়ে গেলে, একদিন জীবনও আবার হাসবে।

ABB.gif