প্রমাণ কথা বলুক!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করবেন, সেটা হলো, যখন আসলে আপনি কোনো কিছু প্রমাণসহকারে কথা বলবেন, তখন দেখবেন যে বিষয়টি অনেকটাই সহজ হয়ে গেছে। অর্থাৎ, প্রমাণসহকারে আপনি যখন কোনো কথা বলবেন, তখন তার গাম্ভীর্যতা কিংবা তার গুরুত্ব অনেক বেশি হবে। কারণ মানুষ আসলে এখন প্রমাণ ছাড়া অনেক আবোল-তাবোল কথা বলে, যার কারণে আমরা যখন কোনো সত্য কথা বলি, তখন সেটা বলা চলে যে ওই কথাগুলোর মধ্যেই চাপা পড়ে যায়।

আর কিছু কিছু মানুষ দেখবেন, আপনি যতই সত্য কথা বলুন না কেন, সে আপনাকে যেভাবেই হোক ভুল প্রমাণিত করবে। কারণ সে জানে যে আপনি হয়তোবা প্রমাণ দেখাবেন না। বর্তমানে কাউকেই যেন আর বিশ্বাস করার কোনো উপায় নেই। বর্তমানে এমন একটা অবস্থা চলে এসেছে যে ওই অবস্থানে কিংবা ওই জায়গায় আসলে সবকিছু করা হয়ে ওঠে না। অর্থাৎ, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি, যেখানে আসলে আমরা অনেক সময় অনেক রকম অপদস্ত হওয়ার মতো পরিস্থিতির শিকার হই।

আর ঠিক এই কারণেই বর্তমানে আমি প্রমাণসহকারে কথা বলতে বেশি পছন্দ করি। কারণ এটা আমি অনেকভাবেই দেখেছি যে, আমরা যখন আসলে প্রমাণ ছাড়া কোনো কথা বলি, তখন সামনের মানুষটি মিথ্যা বলার একটি সুযোগ পেয়ে যায়। আর এটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন যে, যেই মানুষগুলো আসলে মিথ্যা বলার জন্য সব সময় বসে থাকে কিংবা মিথ্যা বলার সুযোগ খোঁজে, সেই মানুষগুলো যদি মিথ্যা বলার একটাও সুযোগ পায়, সেটা কখনোই হাতছাড়া করে না।

তাই আসলে আমি প্রমাণসহকারে কথা বলতেই বেশি ভালোবাসি। কারণ এটা আমি অনেকভাবেই দেখেছি যে, আমরা যখন আসলে প্রমাণ ছাড়া কোনো কথা বলি, তখন সেটার গুরুত্ব মানুষ খুব একটা দেয় না। কিন্তু আপনি যখন কোনো প্রমাণসহকারে কোনো কথা বলবেন, তখন দেখবেন যে, সেটার গুরুত্ব মানুষ অনেক বেশি দিচ্ছে। আসলে এটাই দুনিয়ার নিয়ম। কারণ বর্তমানে পৃথিবী থেকে আসলে মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস অনেকটাই উঠে গেছে। তাই প্রমাণকেই কথা বলতে দেওয়া উচিত।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 66009.01
ETH 1984.82
USDT 1.00
SBD 0.50