ভালো থাকার অভিনয়টাই এখন সবচেয়ে বড় ক্লান্তি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ভালো থাকার অভিনয়টাই এখন সবচেয়ে বড় ক্লান্তি। প্রতিদিন ঘুম থেকে উঠে মুখে একটা হাসি এঁকে নিতে হয়, যেন কিছুই হয়নি। যেনো সব ঠিক আছে। কিন্তু ভেতরে ঠিক কতটা অস্থিরতা, কতটা হতাশা জমে আছে, সেটা কেউ দেখতে পায় না। সবাই দেখে শুধু বাইরে থেকে, আর ভাবে এই মানুষটা কত ভালো আছে।আমরা সবাই আজকাল এমন একটা জগতে বাস করি, যেখানে কষ্টটা লুকিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। চোখে জল আসলেও বলে দিই ধুলো ঢুকেছে। মন ভাঙলেও বলি, না না, কিছু হয়নি। কারণ আমরা জানি, সবাই শুনতে চায় গল্প, কিন্তু কেউ সহানুভূতি দিতে চায় না। তাই নিজের কষ্টটা নিজেই লুকিয়ে ফেলি একরকমভাবে।

নিজেকে হাসিখুশি দেখাতে গিয়ে কতবার যে মন চিৎকার করে কেঁদেছে, তার হিসেব নেই। কোনো কথায় কষ্ট পেলেও চুপ থেকে গেছি, কেউ বুঝে ফেলবে না ভেবে। কারণ সবাই অভ্যস্ত হয়ে গেছে এই ভালো থাকার মুখোশটার সাথে। আর আমরা অভ্যস্ত হয়ে গেছি সেটা পরে থাকতেই।মানুষ ভাবে, যেই বেশি হাসে, সে বুঝি সত্যিই সুখী। কিন্তু অনেক সময় হাসির আড়ালেই সবচেয়ে বেশি ব্যথা থাকে। কেউ জানে না রাতে ঘুম আসেনি, কেউ জানে না দিনের পর দিন কষ্টটা বুকের মধ্যে আটকে আছে। অথচ দিনের শুরুতেই একটা স্মাইলি মুখ করে সবাইকে বলি ভালো আছি।

এই অভিনয়টাই ধীরে ধীরে ক্লান্ত করে ফেলে। মন চায় একদিন অন্তত কাউকে বলতে আজ আমি ভালো নেই, একটু পাশে থাকো। কিন্তু বলার মতো কেউ থাকে না, থাকলেও সব কথা বুঝতে পারে না। তখন একাই নিজের অভিনয়ে ডুবে যেতে হয়। একাই সব সামলে চলতে হয়।ভালো থাকার অভিনয় মানেই সব কষ্ট চেপে রেখে, অন্যের সামনে শক্ত থাকা। কিন্তু নিজের ভিতরে ভিতরে সেই কষ্টটাই জমতে জমতে পাহাড় হয়ে যায়। আর সেখান থেকেই আসে মানসিক ক্লান্তি, বিরক্তি, বিষণ্ণতা। অথচ বাইরে থেকে কিছুই বোঝা যায় না।

সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, আমরা নিজের কাছেও আজকাল অভিনয় করি। নিজেকেই বুঝাই সব ঠিক আছে, সব সামলে নেব। অথচ মন জানে, কিছুই ঠিক নেই। শুধু এতদিন ধরে এই অভিনয় করতে করতে একসময় সেটা স্বাভাবিক লেগে যায়।কিন্তু ভালো থাকার অভিনয় যে কতটা কষ্টদায়ক, সেটা শুধু তারাই জানে, যারা প্রতিদিন এটা করে যায়। আসলে সবাইকে খুশি রাখতে রাখতে আমরা ভুলে যাই নিজেকে খুশি রাখতে। আর সেই ভুলটাই আমাদের সবচেয়ে বেশি একা করে দেয়।


ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.074
BTC 71491.41
ETH 2212.56
USDT 1.00
SBD 0.49