সবটাতেই যেনো প্রযুক্তি নির্ভরতা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বর্তমানকে আমরা সকলে আধুনিক যুগ বলতে পারি, কারণ বর্তমানে আধুনিক যুগ চলছে। সকল কিছুতে আধুনিকতার ছোঁয়া, অর্থাৎ এমন কোন কিছু নেই যেখানে আসলে আধুনিকতা নেই কিংবা আধুনিক কোন প্রযুক্তি আমাদের সাহায্য করছে না। অর্থাৎ এটা খুব ভালো ব্যাপার যে আমরা প্রযুক্তিনির্ভর হচ্ছি ধীরে ধীরে, অর্থাৎ আমরা ধীরে ধীরে আমাদের মানুষদের যে সময়সাপেক্ষে অনেক কাজ থাকে সেসব থেকে বের হয়ে আসতে পারছি এবং নানান রকম উদ্ভাবনের কাজে মনোযোগ দিতে পারছি। অর্থাৎ, এই বিষয়গুলো সবকিছুই ঠিক আছে, কারণ আমরা যখন আসলে প্রযুক্তিনির্ভর হব, তখনই কিন্তু নতুন প্রযুক্তির জন্য কাজ করতে পারবো কিংবা নতুন কোন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবো।

একজন অতি সামান্য মানুষ হিসেবে এই বিষয়গুলো অবশ্যই আমি বুঝি এবং এ বিষয়গুলো খুব সাধারণ। অর্থাৎ, সাধারণভাবে দেখতে গেলে এ বিষয়গুলো আমরা সকলেই বুঝতে পারি। কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে যেই বিষয়ে আমাদের প্রযুক্তিনির্ভর হওয়া দরকার নেই, আমরা সেই বিষয়ে ও প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছি এবং দিন দিন আমাদের মস্তিষ্ককে আমরা অনেক বেশি অলস বানিয়ে ফেলছি। যেখানে কথা ছিল যে প্রযুক্তি আমাদের সাহায্য করলে আমরা প্রযুক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সময় ব্যয় করবো, কিন্তু সেখানে আমরা থেমে যেতে চাইছি এবং ভাবছি, কিভাবে অলসভাবে আরো জীবন যাপন করা যায়। অর্থাৎ, একেবারে অলসভাবে জীবন যাপন করা যায়, সেটা নিয়ে চিন্তা করছি।

এ বিষয়গুলো আমাদেরকে আসলে একটু চিন্তা করে দেখা দরকার। অর্থাৎ, এ বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমি এটা ভালোভাবে খেয়াল করে দেখেছি যে, আমাদের সবকিছুতেই আমরা প্রযুক্তিকে নিয়ে আসছি। অর্থাৎ, যেখানে প্রযুক্তির দরকার নেই, সেখানে যেমন আমরা প্রযুক্তির ব্যবহার করছি, ঠিক একইভাবে যেখানে প্রযুক্তির দরকার আছে, সেখানেও ব্যবহার করছি। আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার যেটা, সেটা হলো আমরা প্রযুক্তির সাথে বিভিন্ন অপরাধকে জড়িয়ে ফেলছি। হঠাৎ অপরাধ জগতে আসলে প্রযুক্তিনির্ভরতা বাড়িয়ে, আমরা কোন না কোনভাবে আসলে অপরাধকে অনেক বেশি সহজ করে ফেলছি, যেটা আমাদের ভবিষ্যতে কিভাবে নষ্ট করতে পারে, সেটা আমরা বুঝতেও পারছি না।

ABB.gif