লাইলাতুল কদর: এক রাত, হাজার মাসের চেয়েও মূল্যবান
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুন্দর সময় কাটাচ্ছেন।রমজান মাস আসলেই আমাদের মনে এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করে। এই মাসটা শুধু রোজা রাখার জন্য না, বরং নিজের জীবনের দিকে নতুন করে তাকানোর একটা সুযোগ। আর এই রমজানের মাঝেই আছে একটি বিশেষ রাত লাইলাতুল কদর।
আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। কিন্তু সত্যি বলতে কি, বড় হওয়ার আগে এই কথার গভীরতা খুব একটা বুঝতাম না। তখন মনে হতো, এটা শুধু একটা বিশেষ রাত। কিন্তু সময়ের সাথে বুঝতে পারলাম, এই রাতটা আসলে কতটা মূল্যবান। লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাতে আল্লাহ তায়ালা মানুষের দোয়া কবুল করেন। এই রাতে করা ইবাদত, দোয়া, আর ক্ষমা প্রার্থনা সবকিছুই অনেক বেশি গুরুত্ব পায়।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই রাতটা আমাদের জন্য একটা সুযোগ। জীবনে আমরা অনেক ভুল করি, অনেক গুনাহ করি। কিন্তু এই একটা রাত আমাদের সেই ভুলগুলো থেকে ফিরে আসার দরজা খুলে দেয়। গ্রামের একটা কথা আছে, মানুষ ভুল করে, কিন্তু ফিরে আসাটাই সবচেয়ে বড় বিষয়। লাইলাতুল কদর ঠিক সেই ফিরে আসার সুযোগটা দেয়।
এই রাতে যখন চারপাশ নিঃশব্দ থাকে, মানুষ যখন নামাজে দাঁড়ায়, দোয়া করে তখন একটা অদ্ভুত শান্তি অনুভব করা যায়। মনে হয় যেন আল্লাহর সাথে একটা বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। অনেক সময় আমরা দুনিয়ার ব্যস্ততায় আল্লাহকে ভুলে যাই। কিন্তু এই রাতটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি, আর আমাদের শেষ গন্তব্য কোথায়। তাই আমি মনে করি, লাইলাতুল কদরের রাতটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এই রাতটা শুধু একটা রাত না, বরং এটা আমাদের জীবনের পরিবর্তনের একটা সুযোগ।
শেষে একটা কথাই বলবো এই রাতটা যেন আমরা হেলাফেলা না করি। কারণ হয়তো এই একটি রাতই আমাদের জীবনের সবকিছু বদলে দিতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি।
আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: লাইলাতুল কদর: এক রাত, হাজার মাসের চেয়েও মূল্যবান
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin