স্বপ্ন পূরণ হয় ধৈর্যের পথে

in সাহিত্য ক্যানভাস5 days ago
স্বপ্ন পূরণ হয় ধৈর্যের পথে

1000078864.png


আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যা প্রায় প্রত্যেক মানুষের জীবনেই থাকে, তা হলো স্বপ্ন। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন থাকে। কেউ চায় ভালো একটা চাকরি করতে, কেউ চায় নিজের ব্যবসা দাঁড় করাতে, আবার কেউ চায় পরিবারকে সুখে রাখতে। ছোটবেলায় আমরা যখন ভবিষ্যৎ নিয়ে ভাবতাম, তখন মনে হতো সব কিছু খুব সহজ হবে। মনে হতো, একটু বড় হলেই সব স্বপ্ন পূরণ হয়ে যাবে।

কিন্তু বাস্তব জীবন আমাদের অন্য কিছু শিখিয়ে দেয়। জীবনে যখন পথ চলা শুরু করি, তখন বুঝতে পারি স্বপ্ন দেখা যত সহজ, সেই স্বপ্ন পূরণ করা ততটা সহজ নয়। মাঝখানে অনেক বাধা আসে, অনেক হতাশা আসে, কখনো কখনো মনে হয় সব কিছু ছেড়ে দিই। আমি নিজেও জীবনের পথে অনেক সময় এমন মুহূর্তের মুখোমুখি হয়েছি। কখনো মনে হয়েছে চেষ্টা করেও কোনো ফল পাচ্ছি না। তখন মনে হতো, হয়তো আমি ভুল পথে হাঁটছি।
কিন্তু সময়ের সাথে একটা জিনিস বুঝেছি স্বপ্ন পূরণ করতে চাইলে ধৈর্য রাখতে হয়।

1000078776.png

গ্রামে একটা কথা আছে, ধীরে চললে দূরে যাওয়া যায়।এই কথাটা আসলে জীবনের অনেক বড় সত্য।কারণ যারা ধৈর্য ধরে চেষ্টা করে যায়, শেষ পর্যন্ত তারাই সফলতার মুখ দেখে। জীবনটা অনেকটা গাছ লাগানোর মতো। আজকে যদি আমরা একটা গাছ লাগাই, কালই তো ফল পাবো না। গাছকে সময় দিতে হয়, যত্ন নিতে হয়, ধৈর্য ধরতে হয়। ঠিক তেমনি স্বপ্নও সময় নিয়ে ধীরে ধীরে বাস্তব হয়।তাই আমি এখন একটা জিনিস বিশ্বাস করি হয়তো আজকে আমরা যেখানে আছি, সেটা আমাদের স্বপ্নের জায়গা না। কিন্তু যদি চেষ্টা চালিয়ে যাই, একদিন না একদিন আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো।

তাই আপনাদের বলবো, স্বপ্ন দেখতে ভয় পাবেন না, আর পথে বাধা এলে হতাশ হবেন না। কারণ অনেক সময় সফলতা খুব কাছেই থাকে, কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলে মাঝপথে থেমে যাই। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো। ধন্যবাদ সবাইকে।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্বপ্ন পূরণ হয় ধৈর্যের পথে

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

@alsarzilsiam ভাইয়া, স্বপ্ন ও ধৈর্যের গুরুত্ব সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার পোস্ট পড়ে মনে হলো ধৈর্য ধরে চেষ্টা করলেই যে কোনো স্বপ্ন বাস্তব হতে পারে অনুপ্রেরণামূলক লেখা🌸

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.053
BTC 70666.28
ETH 2076.61
USDT 1.00
SBD 0.48