সবসময় শক্ত থাকার অভিনয় করাটাও এক ধরনের ক্লান্তি
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেকেই জীবনে একটা অভ্যাস গড়ে ফেলি সবসময় নিজেকে শক্ত হিসেবে দেখানো। বাইরে থেকে হাসি, কথা বলা, সবকিছু স্বাভাবিক রাখা, যেন আমাদের জীবনে কোনো সমস্যা নেই। কিন্তু ভিতরের গল্পটা অনেক সময় সম্পূর্ণ আলাদা হয়।
মাঝে মাঝে এমন হয়, আমরা ক্লান্ত হয়ে যাই। মানসিকভাবে, আবেগগতভাবে সব দিক থেকেই ক্লান্তি এসে যায়। কিন্তু তবুও আমরা থামি না, কাউকে কিছু বলি না।কারণ আমরা ভাবি, আমাকে শক্ত থাকতে হবে। আমি অনেক সময় লক্ষ্য করেছি, মানুষ নিজের কষ্টগুলো লুকিয়ে রাখতে রাখতে একসময় নিজের কাছেই অপরিচিত হয়ে যায়। সে বুঝতে পারে না, আসলে তার কী দরকার বিশ্রাম, না একটু কথা বলার মানুষ।
গ্রামের একটা কথা আছে, অভিনয় করতে করতে মানুষ একসময় সত্যিকারের অনুভূতিও ভুলে যায়। এই কথাটা একটু ভয়ংকর হলেও সত্যি।জীবনে সবসময় শক্ত থাকা জরুরি না। কখনো কখনো দুর্বল হওয়াটাও প্রয়োজন। নিজের কষ্টগুলো স্বীকার করা, নিজের মনকে একটু বিশ্রাম দেওয়া এগুলোও জীবনের গুরুত্বপূর্ণ অংশ।কারণ আমরা মানুষ, মেশিন না।
আমার মনে হয়, নিজের সাথে সত্যি থাকা সবচেয়ে বড় সাহসের কাজ। সবকিছু ঠিক আছে এমন ভান করার চেয়ে, নিজের অনুভূতিগুলোকে গ্রহণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষে একটা কথাই বলবো, সবসময় শক্ত থাকার চেষ্টা না করে, মাঝে মাঝে নিজের মতো করে ভেঙে পড়াটাও দরকার। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: সবসময় শক্ত থাকার অভিনয় করাটাও এক ধরনের ক্লান্তি
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin