সময় থাকতে নিজের স্বপ্নকে গুরুত্ব দিন
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন। জীবনের একটা বড় সত্য হলো সময় কখনো কারো জন্য থেমে থাকে না। আমরা অনেক সময় ভাবি, “এখন না হয় পরে করবো”, “এখন না হয় একটু অপেক্ষা করি” কিন্তু সেই “পরে” সময়টা অনেক সময় আর আসে না।
আমাদের প্রত্যেকের জীবনে কিছু স্বপ্ন থাকে। কেউ চায় নিজের একটা সুন্দর জীবন গড়তে, কেউ চায় পরিবারকে সুখে রাখতে, আবার কেউ চায় নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় সেই স্বপ্নগুলোকে গুরুত্ব দিই না। দৈনন্দিন ব্যস্ততা, কাজের চাপ, আর নানা ধরনের অজুহাতের কারণে আমরা নিজের স্বপ্নগুলোকে পিছনে ফেলে দিই। মনে করি, একদিন সময় পেলে করবো।
আমি অনেক সময় লক্ষ্য করেছি, মানুষ যখন বয়সে একটু বড় হয়, তখন তার সবচেয়ে বড় আফসোস হয়, ইশ, যদি তখন শুরু করতাম!গ্রামের একটা কথা আছে, সময় গেলে সাধন হয় না।এই কথাটা শুনতে খুব সহজ, কিন্তু এর ভেতরে অনেক বড় একটা শিক্ষা লুকিয়ে আছে। জীবনের প্রতিটা সময়ের একটা আলাদা মূল্য আছে। যে সময়টা আজ আছে, সেটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তাই আমি মনে করি, যদি আপনার কোনো স্বপ্ন থাকে ছোট হোক বা বড় তাহলে সেটাকে অবহেলা করবেন না।হয়তো শুরুটা ছোট হবে, হয়তো পথটা কঠিন হবে, কিন্তু একদিন সেই ছোট ছোট চেষ্টাগুলোই বড় কিছুতে পরিণত হবে।জীবন তাই অপেক্ষা করার জন্য না, বরং এগিয়ে যাওয়ার জন্য। শেষে একটা কথাই বলবো সময় থাকতে শুরু করুন, কারণ একদিন সময়ই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: সময় থাকতে নিজের স্বপ্নকে গুরুত্ব দিন
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!