কিছু দিন এমন যায়, যখন নিজের কাছেই নিজেকে হারিয়ে ফেলি
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবনের একটা সময় আসে, যখন সবকিছু ঠিক থাকলেও ভেতরে ভেতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক লাগে। মানুষের সাথে কথা হচ্ছে, কাজ চলছে, হাসি ঠাট্টাও হচ্ছে… কিন্তু নিজের ভেতরে একটা নীরব ক্লান্তি জমে থাকে। মাঝে মাঝে এমন কিছু দিন আসে, যখন কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়। কিছুই ভালো লাগে না। তখন মনে হয়, আমি আগের সেই মানুষটা আর নেই।
আমি অনেক সময় নিজেকে প্রশ্ন করি, কোথায় হারিয়ে গেলাম আমি?
আমরা জীবনে এত কিছু সামলাতে গিয়ে, এত দায়িত্ব নিতে গিয়ে, নিজের অনুভূতিগুলোকে ধীরে ধীরে চাপা দিয়ে ফেলি। একসময় গিয়ে দেখি, আমরা নিজের কাছেই অপরিচিত হয়ে গেছি। গ্রামের একটা কথা আছে, নিজেকে হারালে, সবকিছু থাকলেও কিছুই থাকে না।এই কথাটা শুনতে সহজ, কিন্তু অনুভবটা খুব কঠিন। মাঝে মাঝে খুব ইচ্ছে করে, সবকিছু ছেড়ে কোথাও চলে যাই, একটু নিরিবিলি জায়গায় বসে নিজের সাথে কথা বলি। কিন্তু বাস্তবতা আমাদের সেই সুযোগটাও সবসময় দেয় না।
তাই আমরা আবারও একইভাবে চলতে থাকি। বাইরে থেকে হাসি, ভেতরে ভেতরে ক্লান্তি নিয়ে। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, এই সময়গুলো চিরদিন থাকে না। হয়তো আজকে আমরা নিজেদের হারিয়ে ফেলেছি, কিন্তু একদিন আবার নিজেকে খুঁজে পাবো। শেষে একটা কথাই বলবো, নিজেকে সময় দিন, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন। কারণ নিজের সাথে ভালো না থাকলে, কোনো কিছুই ভালো লাগে না।আজকের মতো এখানেই শেষ করছি।আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: কিছু দিন এমন যায়, যখন নিজের কাছেই নিজেকে হারিয়ে ফেলি
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin