কিছু প্রশ্নের উত্তর সময় ছাড়া আর কেউ দিতে পারে না

in সাহিত্য ক্যানভাস3 days ago
উত্তর

1000079467.png


আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক প্রশ্নের মুখোমুখি হই। কিছু প্রশ্ন খুব সহজ হয়, যেগুলোর উত্তর আমরা খুব দ্রুতই পেয়ে যাই। কিন্তু কিছু প্রশ্ন আছে, যেগুলোর উত্তর খুঁজতে অনেক সময় লেগে যায়।মাঝে মাঝে এমন হয় যে, আমরা জীবনের কোনো একটা মুহূর্তে খুব বিভ্রান্ত হয়ে যাই। মনে হয় সবকিছু যেন ঠিকমতো হচ্ছে না। তখন নিজের মনেই হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে কেন এমন হলো, কোথায় ভুল করলাম, আর সামনে কী অপেক্ষা করছে?

এই প্রশ্নগুলোর উত্তর তখন আমাদের কাছে থাকে না। অনেক সময় মানুষ উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়। কারো সাথে কথা বলে, নিজের ভেতরে ভাবতে থাকে, আবার কখনো চুপচাপ সময়ের অপেক্ষা করে। ধীরে ধীরে বুঝতে পারি, কিছু প্রশ্নের উত্তর আসলে তখনই পাওয়া যায় না।গ্রামের একটা কথা আছে সময় অনেক প্রশ্নের উত্তর নিজের মতো করে দিয়ে দেয়। এই কথাটা সত্যি। কারণ অনেক সময় কয়েক বছর পরে পিছনে তাকিয়ে দেখি, যে ঘটনাটা একসময় খুব কষ্ট দিত, সেটাই আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে।

তখন বুঝতে পারি, হয়তো সেই সময়টা দরকার ছিল। হয়তো সেই কষ্টটা আমাদের একটু শক্ত করে তোলার জন্যই এসেছিল। জীবন তাই খুব অদ্ভুত। আজ যেটা বুঝতে পারছি না, কাল হয়তো সেটাই পরিষ্কার হয়ে যাবে। তাই আমি এখন একটা জিনিস বিশ্বাস করি, সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য সবসময় তাড়াহুড়া করার দরকার নেই। কিছু প্রশ্নের উত্তর সময়ই দিয়ে দেয়। আর সত্যি বলতে কি, সময়ই মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: কিছু প্রশ্নের উত্তর সময় ছাড়া আর কেউ দিতে পারে না

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.052
BTC 71627.87
ETH 2109.34
USDT 1.00
SBD 0.48